আর এনেছেন একটি সিডি । অনেকটা চমক করে দিয়েই আমার হাতে
ধরিয়ে দিলেন গতকাল।
আবৃত্তির সিডিটি ঢাকা থেকে বেরিয়েছে। কন্ঠ দিয়েছেন - মেহেদী হাসান ও সংগীতা চৌধুরী ।
এই সিডিতে আমার একটা কবিতা রয়েছে।
শামস আল মমীন জানালেন , একটা সিডির দোকান- যারা শুধুমাত্র আবৃত্তি,সাহিত্য বিষয়ক সিডি , ক্যাসেট ই শুধু বিক্রী করে , সেখানে আড্ডা দিচ্ছিলেন।
হটাৎ নজরে পড়ে এই সিডি টি । আমার কবিতা আছে দেখে কিনে
নেন ।
ভালো লাগলো খুব।
পরবাসে থাকি। অনেকেই চেনে না। তারপরও একজন কৃতি আবৃত্তিকার
তার বিবেচনায় আমার কবিতাটি বাছাই করেছেন দেখে খুব আপ্লুত
হলাম।
ব্যক্তিগত পরিচয় ছাড়াই আবৃত্তিকারদ্বয় আমার কবিতাটি যে বেছে
নিয়েছেন , তার জন্য তাদের কাছে অশেষ ঋণী থেকে গেলাম ।
--------------------------------------------------------------------
কবিতা টি এখানে
---------------------------------------------------------------------
হস্তরেখার যোগফল
....... তারপর দুটো হাত মেলে ধরি তোমার সামনে
দ্যাখো , খুব ভালো করে দ্যাখো
একজন সুদক্ষ জ্যোতির্বিদের মতো
আমার হৃদয় রেখা গড়িয়ে গিয়েছে
তোমার হৃদয় সাম্রাজ্য পর্যন্ত !
কি অপূর্ব যোগ মিলন !
আমার হস্তরেখার সমষ্টির যোগফল
তোমার নামের প্রথম অক্ষর
ঘোষনা করছে জোড় সমুদ্র সিম্ফনি ।
ধ্যানমগ্ন নক্ষত্রমণ্ডল প্রেমের ছায়া হয়ে
আমাদেরকে করে অনুসরণ
তারপর আমাদের নির্মিত জ্যোতিষশাস্ত্রে
আমরাই খুঁজে পাই নির্দিষ্ট গন্তব্য
বর্ষ পরিক্রমায়
ক্রমশঃ জলে ভাসি ................
( রচনাকাল - ১৯৮৯ )
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



