somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

মহিউদ্দীন শীরু : নিভৃতচারী একজন শব্দসৈনিকের চিরবিদায়

০২ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহিউদ্দীন শীরু : নিভৃতচারী একজন শব্দসৈনিকের চিরবিদায়
ফকির ইলিয়াস
======================================
কী অভিধায় অভিষিক্ত করা যাবে তাকে? কবি, সাংবাদিক, শিক্ষক, সংগঠক, সমাজ সেবক? বড় নিভৃতচারী মানুষ ছিলেন তিনি। কথা বলতেন খুব ভেবে। ছিলেন মহান মুক্তিসংগ্রামের চেতনার অন্যতম ধারক। না- তার কিছুই চাওয়ার ছিল না। সমাজকে, প্রজন্মকে দিয়ে যেতে চেয়েছেন সর্বদা। তিনি সব সময়ই থেকে যেতে চেয়েছেন মফস্বল শহরে।

মহিউদ্দীন শীরু। সত্তরের দশকে সিলেট বিভাগ অঞ্চলকে সাহিত্য, সাংবাদিকতায় সমৃদ্ধ করতে এগিয়ে এসেছিলেন যে ক'জন তরুণ, তিনি ছিলেন তাদের অগ্রসেনানি। তুখোড় প্রাণচাঞ্চল্য ছিল তার। বিশ্বাস করতেন কর্মে। লালন করতেন সমাজ সংস্কারের মেধাবীজ। সেই মানুষটি চলে গেলেন বড়ই অকালে। মাত্র ৫৪ বছর বয়সে। অনেক অসমাপ্ত কাজ রেখে।

গেল ২৪ সেপ্টেম্বর ২০০৯ বৃহস্পতিবার দিবাগত রাতে চিরবিদায় নিয়ে চলে গেলেন মহিউদ্দীন শীরু। অবসান হয়ে গেল একজন মননশীল কবির। যবনিকাপাত হয়ে গেল একজন সৃজনশীল সাংবাদিকের জীবনের। তিনি ১৯৫৫ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে। সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট হন সেই ১৯৭৩ সাল থেকে। বাংলাদেশের প্রাচীনতম 'সাপ্তাহিক যুগভেরী'র ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগে এমএ পাস করেন কৃতিত্বের সঙ্গে।

স্বাধীনতা-পরবর্তী সিলেট বিভাগ অঞ্চলে সাহিত্য আন্দোলনকে এগিয়ে নিতে তার ভূমিকা ছিল অগ্রণী। বিভিন্ন সাময়িকী, স্মরণিকা, লিটল ম্যাগাজিনে তার কবিতা, গদ্য ছাপা হতো নিয়মিত। ১৯৮২ সাল থেকে বন্ধ হওয়া পর্যন্ত তিনি ছিলেন দৈনিক বাংলার বাণীর সিলেট প্রতিনিধি।

মহিউদ্দীন শীরুর প্রধান গুণ ছিল, তিনি সত্যের পক্ষে সব সময় ছিলেন সৃজনশীল। কোন অপধ্যান তাকে স্পর্শ করতে পারেনি। তার জীবনের প্রধান প্রত্যয় ছিল, প্রজন্ম শিক্ষিত হয়ে গড়ে উঠুক। সেই তাগিদ নিয়ে তিনি কাজও করে গেছেন আমৃত্যু।

মহিউদ্দীন শীরু অভিবাসী বাঙালিদের কাছে ছিলেন অত্যন্ত সুহৃদ ব্যক্তিত্ব। কোন প্রবাসী দেশে গিয়ে কোন সমস্যাকবলিত হলে তিনি সবসময়ই বাড়িয়ে দিতেন তার উদার হাত। বিশেষ করে সিলেট প্রেস ক্লাবের একজন কর্মকর্তা হিসেবে গণমানুষের প্রতি তার আন্তরিকতা ছিল আকাশচুম্বী। ১৯৯১-৯২, '৯৩-৯৪ সালে তিনি সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন প্রখর যোগ্যতার সঙ্গে।

কবি মহিউদ্দীন শীরু ছিলেন একজন কৃতী গীতিকারও। তার অনেক গান রেডিও-টিভিতে প্রচারিত হয়েছে। তার সক্রিয় উদ্যোগে 'বঙ্গবন্ধু পরিষদ' সিলেট গঠিত হয়। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা আহ্বায়ক। এছাড়াও, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য, সিলেট শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করেন তিনি।

একজন শিক্ষক হিসেবে প্রজন্মের খুব কাছে ভিড়তে পারতেন মহিউদ্দীন শীরু। শিক্ষার উন্নয়নে তার চিন্তাধারা ছিল সুদূরপ্রসারী। নিজ এলাকা বালাগঞ্জে, বালাগঞ্জ কলেজ প্রতিষ্ঠার পর তিনিই প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব নেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো আলোকিত প্রজন্ম এখন দেশ ও জাতির মুখ উজ্জ্বল করছে বিভিন্ন ক্ষেত্রে।

তিনি ১৯৮৬, ১৯৯১, ১৯৯৩ সালে যুক্তরাজ্য সফরকালে অভিবাসী ব্রিটেনবাসীর জীবন ও প্রজন্ম নিয়ে যে রিপোর্টগুলো করেন, তা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। সে সব লেখায় তিনি প্রবাসীদের সমস্যা, সম্ভাবনা ও চাওয়া-পাওয়ার কথা তুলে ধরেন নিজ অভিজ্ঞতার আলোকে।

মহিউদ্দীন শীরু ছিলেন একজন সুদক্ষ সম্পাদক। তার সম্পাদনায় 'সাপ্তাহিক গ্রাম সুরমা' এবং 'দৈনিক সুদিন' সে সময়ে বেশ জনপ্রিয়তা পায়। যদিও পত্রিকা দুটি দীর্ঘায়ু লাভ করতে পারেনি নানা কারণে। এছাড়াও তিনি ইংল্যান্ড থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা, সাপ্তাহিক পূর্বদেশ, সাপ্তাহিক পত্রিকার সিলেট প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে।

তার সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গবেষণা গ্রন্থটি হচ্ছে 'সিলেটের শতবর্ষের সাংবাদিকতা'। ১৯৯৮ সালের মে মাসে গ্রন্থটি প্রকাশিত হয়। একটি দালিলিক গ্রন্থ হিসেবে এটি দেশে-বিদেশে ব্যাপক প্রশংসা কুড়ায় বের হওয়ার পর পরই। ১৮৪ পৃষ্ঠার এই গ্রন্থটিতে তিনি ১৮৩৯ সাল থেকে প্রকাশিত সংবাদপত্রের ইতিবৃত্ত তুলে ধরেন অত্যন্ত যত্নের সঙ্গে। দেশে এবং প্রবাসে কর্মরত সিলেট বিভাগ অঞ্চলের সাংবাদিক, সংবাদপত্রের একটি আকর সংরক্ষণ করার প্রয়াসী হন তিনি এই গ্রন্থে। যা ভবিষ্যতের কোন গবেষকের কাজে লাগবে তথ্যকোষ হিসেবে।

কবি মহিউদ্দীন শীরুর সঙ্গে আড্ডার মুখোমুখি হয়েছি অনেকবার। সেসব স্মৃতি বলে শেষ করার মতো নয়। তার ধীশক্তি, সুচিন্তিত মতামত আর সাহিত্য-সংস্কৃতি বিষয়ে প্রাজ্ঞতা যে কাউকেই আলোকিত করত। তিনি বলতেন কম, শুনতেন বেশি।

শীরু যে মেধা এবং মনন নিয়ে জন্মেছিলেন, তার বিকাশ আরও ব্যাপকতা পেত যদি তিনি রাজধানীবাসী হতেন। সে কথা তাকে জিজ্ঞাসাও করেছি বিভিন্ন আড্ডায়। হেসে জবাব দিয়েছেন, আমি মফস্বলের সাংবাদিক। এখানেই থেকে যেতে চাই আজীবন। নিজ মাটির প্রতি তার মমত্ববোধ প্রজন্মের কাছে অনুসরণীয় হয়েই থেকে যাবে চির দিন।

সুরমা নদীর তীরে সুরমা মার্কেটেই তার অফিস ছিল এক সময়। মনে পড়ছে সেখানে আড্ডা দিতে আমরা সারদা স্মৃতি ভবনের পাশ দিয়ে হেঁটে যেতাম সুরমার তীরে। বসে দেখতাম সুরমার উথলা ঢেউ। কিংবা শিল্পকলা একাডেমীর আড্ডায় শুনতাম দরাজ কণ্ঠে কোন শিল্পীর গান। শিকড় সন্ধানী এই মানুষটি সিলেটের সংস্কৃতি নিয়ে আরও ব্যাপক কাজ করার ইচ্ছে ব্যক্ত করেছিলেন। তা অসম্পূর্ণই থেকে গেল।

তার সাহিত্য কর্মগুলো মানবাত্মার প্রেরণা হয়েই থাকবে অনন্তকাল। সম্পাদিত গ্রন্থ 'তোমার আসন শূন্য আজি (২০০২)', 'জীবনীগ্রন্থ সিরাজউদ্দিন আহমদ', 'প্রবাসে বালাগঞ্জবাসী','কবিতাপত্র', 'শব্দদ্রুম' বয়ে যাবে তার স্মৃতি। তার মৌলিক দুটি কাব্যগ্রন্থ 'পাখির স্বজন নেই' (২০০৮), ক্লান্তরাতের ধ্রুবতারা (২০০৯) উজ্জ্বল জ্যোতি ছড়াবে বাংলা সাহিত্যাঙ্গনে।

সংশ্লিষ্ট সবাইকে বিনীত অনুরোধ করি, তার অপ্রকাশিত লেখাগুলো প্রকাশে এগিয়ে আসুন। তার চেতনা ছড়িয়ে দিন মানুষের প্রাণে প্রাণে। আর তাই হবে তার এক শ্রেষ্ঠ সম্মান। তার আসা চির শান্তি লাভ করুক।
নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর ২০০৯
-------------------------------------------------------------------
দৈনিক সংবাদ। ঢাকা। ২ অক্টোবর ২০০৯ শুক্রবার প্রকাশিত

ছবিতে - আব্দুল গাফফার চৌধুরীর সাথে , সস্ত্রীক মহিউদ্দিন শীরু
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ৯:২১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাদশা: বংশালের গডফাদার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৮


পুরান ঢাকার অপরাধজগতের এক উত্থান ও পতনের উপাখ্যান

শেষ রাত

২০০৮ সালের ১৭ নভেম্বর।
রাত ২টা ১৭ মিনিট।


বংশালের একটি পুরোনো বাড়ির দোতলায় তখনও আলো জ্বলছে। বাইরে সরু গলিতে দু-একটি কুকুর... ...বাকিটুকু পড়ুন

আস্থার আড়ালে আতঙ্ক: আবাসিক ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্ষণ ও বলাৎকারের শিকার শিশুরা, জবাবদিহি কোথায়?

লিখেছেন মুনতাসির রাসেল, ২১ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৯



ঢাকার সাভারের একটি আবাসিক মাদ্রাসায় পড়ত সাত বছরের এক ছেলে। ছুটিতে বাড়ি এলে তাকে চুপচাপ, মনমরা দেখাত। কথাবার্তা কমে গিয়েছিল, খাওয়া-দাওয়াও ঠিকমতো করত না। বাবা-মা প্রথমে ভেবেছিলেন, পড়াশোনার চাপেই হয়তো... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×