হে আগুন সাক্ষী থেকো
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো আমার বোন
শিখা রাণীর শাঁখা,আর আমার ভাই জগৎ জ্যোতির পাঁজর
ছিনিয়ে নিয়েছো তুমি - হে কিরিচ,
সাক্ষী থেকো তুমিও - যেমনটি দেখেছিলে একাত্তর সালে।
হে আগুন সাক্ষী থেকো, যে তুমি পুড়িয়েছো পরিমল কান্তির
ভিটে, আর তার বৃদ্ধ বাবা কাঁদতে কাঁদতে
বলেছেন- ' আমাকে তোমরা মেরো না '
শোনে নি হায়েনার দল। ওরা হুংকার দিয়ে হামলে পড়েছে
এই বাংলায়- কাঁপিয়ে দিয়েছে এই বসন্তে কোকিলের কন্ঠস্বর।
আমরা একটি অসাম্প্রদায়িক স্বদেশ চেয়েছিলাম।
'দ্বিজাতিতত্ত্ব' আর ধর্মীয় তমদ্দুনের দোহাই দিয়ে যারা
একদিন 'রায়ট' করেছিল, আমরা মুছে দিতে চেয়েছিলাম
ওদের নাম নিশানা। আর বলেছিলাম-
পতাকা বহনের শক্তি দাও প্রভু।
হে আকাশ সাক্ষী থেকো, যে তুমি ছায়া দিয়েছো
বাস্তুহারা শিশুদেরে- যারা জানে না কী তাদের অপরাধ
কেন হারাতে হচ্ছে নিজেদের ঘরবাড়ি।
আমি জানিয়ে রাখি- হে আগুন, হে আকাশ
তোমাদেরকে একদিন সাক্ষী দিতেই হবে,
যারা লুট করছে আমার জনপদ, হিসেব তাদেরকে
দিতেই হবে। দেখো, বিচারের দাবী নিয়ে এই প্রজন্ম
ক্রমশ ছুটে আসছে........ ছুটে আসছে..................
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।