জীবনের জলসিথান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কালাজ্বরে আক্রান্ত হয়ে কাটিয়েছি ভরদুপুর। কেউ দেখতে আসেনি-কেউ
বুলিয়ে দেয়নি মাথায় হাত।যে রোদ আমার পশমে লেপ্টে থেকে যোগাতো
আমিষ, সে-ও পালন করেছে বিরহ পার্বণ। আর আমি সর্বহারা সমুদ্রের
কাছে হাত পেতে চেয়েছি একটু আশ্রয়।ছায়ার কিনারে, জীবনের জলসিথান।
মাথার নীচ থেকে আশ্রয় সরে গেলে, কিংবা পায়ের তলা থেকে মাটি-
মানুষের খুব বেশি মনে পড়ে অতীতের ভুলচুক। বিগত প্রেমিকার স্মৃতি,
আর সমবায়ী আকাশের কান্না এসে ভর করে সমগ্র আখ্যানের ভেতর,
যা কিছু লিখিত ছিল না-এমন কথাও কলমের কালিতে ঝরার উৎসাহ দেখায়।
আমি ঝরাসন্ধ্যার কিনারে বসে আমার সিথানের ছায়াগুলো পুনরায়
প্রত্যক্ষ করেছি। যারা ফেলে গিয়েছিল, তাদের প্রতি কোনো অনুযোগ
না দেখিয়েই আমি লিখেছি আমার সবক'টি প্রেমপদ্য। কোনো আবৃত্তিকার
কোনোদিনই এর নেপথ্যচিত্র জানতে চাইবে না জেনেও, জীবনকে বলেছি
তুমিই বন্ধু হয়ে থাকো। এই সয়াল সংসারে একাকী দহনের চেয়ে
বিকল্প কোনো বিলাসিতা কোনো কালেই ছিল না- হে পোষা পাখি !
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মগজ ধোলাইয়ের মেশিন এবং ইংল্যান্ডের আদালতে দণ্ডিত ইমাম

"হীরক রাজার দেশে" সিনেমায় অত্যাচারী রাজা প্রজাদের ওপর অনেক অত্যাচারের পরেও যখন দেখেন প্রজারা পুরোপুরি বশ মানছে না, তখন সভা-বিজ্ঞানীকে দিয়ে একটা "যন্তর-মন্তর" ঘর তৈরি করেন। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে... ...বাকিটুকু পড়ুন
ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?
আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন
মহাজাগতিক মাস্টারপ্ল্যান ও ভূ-রাজনীতির গোলকধাঁধা: আমরা কি কোনো অদৃশ্য নকশার অংশ?

মানুষের ইতিহাস আসলে দুটি সমান্তরাল রেখায় চলে। একটি হলো সেই ইতিহাস যা আমাদের পাঠ্যবইয়ে পড়ানো হয় বা নিউজ চ্যানেলে দেখানো হয়। আর অন্যটি হলো সেই গোপন... ...বাকিটুকু পড়ুন
নিজেকে জানুন, নিজেকে গড়ুন
"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন
দলি, শাপলা শালুক শতদল এসো রাঙায়ে তোমার পদতল.........

পুকুরের টলটলে জলে যখন বড় বড় লাল শাপলা ফুটে থাকে, তখন সেটি দেখতে এতোটাই সুন্দর লাগেযে তাতে মন উদাস হয়ে যায়। মন চায় জলে নেমে তুলে নিয়ে আসি কয়েকটি। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।