somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফকির ইলিয়াস
আলোর আয়না এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য নয়।লেখা অন্য কোথাও প্রকাশ, ছাপা করতে চাইলে লেখকের সম্মতি নিতে হবে। লেখকের ইমেল - [email protected]

হাসপাতালে, শহীদ কাদরীর পাশে

১২ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসপাতালে, শহীদ কাদরীর পাশে
=======================================
ডাঃ আবু জাফর ওসমান। ঢাকায় একসময় কবি শহীদ কাদরীর দরবারে আড্ডা দিতেন নিয়মিত। সেটা ১৯৭৩ সাল।এরপর সেই ডাক্তার পাড়ি জমান আমেরিকায়। পড়াশোনা, তারপর আমেরিকায়ই ডাক্তারী পেশায় নিয়োজিত হন। ষ্টনি ব্রোক ইউনিভার্সিটিতে এখন ডাক্তারী পড়ান। ভিজিটিং চিকিৎসক হিসেবে আসেন নিউইয়র্কের প্রখ্যাত লং আইল্যান্ড জুইশ হাসপাতালের নর্থ শোর ক্যাম্পাসেও।
তেমনি প্রফেশনাল কাজে ১০ নভেম্বর ২০১৩ রোববারও আসেন নর্থ শোর ক্যাম্পাসে।
রোগীদের নামের তালিকা পর্যবেক্ষণ করছিলেন। দেখেন একটি নাম- শহীদ কাদরী।
ভাবেন, শহীদ কাদরী তো একজনই। আমাদের কাদরী ভাই ! এই কি সেই মানুষ !!
এ্যাপ্রন পরে ঢুকে পড়েন শহীদ কাদরীর রুমে।
আরে কাদরী ভাই ! আপনি !!!!!!
তারপর অনেক কথা ।
*************************************
শহীদ কাদরী অসুস্থ। ডায়ালসিস করার জন্য গাড়ীতে যাবার পথে ঘটে দুর্ঘটনা।
কৃষ্ণাঙ্গ ড্রাইভারের গাফিলতির কারণে তিনি হুইল চেয়ার থেকে হুমড়ি খেয়ে পড়েন
গাড়ির ভে‌তরেই। বা পায়ে প্রচন্ড আঘাত পান। ভেতরে হাড় ফেটে গেছে।
এখন প্লাস্টার লাগানো।ব্যথা ছিল খুব । এখন কমছে ক্রমশঃ। সেটা প্রায় তিন সপ্তাহ
আগের ঘটনা।
**************************************
১০ নভেম্বর ২০১৩ রোববার সন্ধ্যা সাতটায় নীরা কাদরীর সাথে আমি ও ফারহানা
ইলিয়াস তুলি যখন হাসপাতালে পৌঁছলাম, তখন শহীদ কাদরী শুয়ে আছেন শাদা ধবধবে বিছানায়। কথা শুরু করলাম তাঁর সাথে। সাহিত্য-রাজনীতি-স্বদেশ-পরবাস কিছুই বাদ গেল না কথাপর্বে।
কিছুক্ষণ পরই আবার এলেন ডাঃ আবু জাফর ওসমান। তাঁর সাথে আমার এই প্রথম
দেখা। জানালেন শহীদ ভাইয়ের সাথে তার সেই ছাত্রজীবনের আড্ডার কথা।
বললেন, দীর্ঘদিন পর শহীদ ভাইয়ের সেবা করতে পেরে তিনি আনন্দিত।
আনন্দে আর গর্বে আমার বুকটা ভরে উঠলো। এই পরবাসেও আমাদের ডাক্তার !
আমাদের স্বজন সেবা করছেন কবি শহীদ কাদরীকে।
বারবার বেজে উঠছে ডাঃ ওসমানের বীপার। যেতে হচ্ছে। কিছুক্ষণ পর আবার আসছেন শহীদ কাদরীর শিয়রে।
আমরা বসলাম প্রায় তিন ঘন্টা। শহীদ ভাই ডিনার খেলেন। সিলেটের সাতকরা তাঁর
খুব প্রিয়। সাতকরা দিয়ে গরুর মাংস আর সাদা ভাত। খুব কমই খেলেন কবি।
বললেন- 'মুখে মোটেই রুচি নেই- ইলিয়াস'।
আমরা চলে এলাম। শহীদ ভাই এখন ঘুমোবেন। অনেক ঔষধ খেতে হয় তাঁকে।
এই রিহ্যাব সেন্টারে তাঁকে থাকতে হবে আরও ছয় সপ্তাহ।
তিনি যথাশীঘ্র বাড়ীতে ফিরে আসবেন। আমরা আবারও জমাবো তাঁকে ঘিরে আমাদের
' একটি কবিতা সন্ধ্যা '।
মহান আল্লাহ আপনাকে শীঘ্র সুস্থ করে তুলুন। এই কামনা আমাদের সকলের, প্রিয় কবি।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×