জল পড়বে, পাতা নড়বে না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাশিফল দেখতে দেখতে আমরা গোণতে থাকি রাতের তারা।যারা
ভাগ্য বিপর্যস্ত— তাদের কথা না ভেবেই ডুবে থাকি রবীন্দ্রনাথের গানে।
জানি অনেক কিছুই,এমন একটি ভাব দেখিয়ে ভিন্ন ভিন্ন পথে
আমরা দখল করতে থাকি নদীর কিনার।
এই দখলদারিত্ব কবে ঘুচিয়েছে একাকীত্বের সন্ধ্যা— তা এখন আর
খুঁজে পাই না আমরা। বরং এটা জানতে শিখি,একদিন পরিচিত
ছাদেই আমাদের দিকে উল্টোমুখ করে বসেছিল ছন্দ ও তার কন্যারা।
ছন্দপুত্ররা মাছ ধরতে গিয়েছিল নদীতে। যারা শেষ পর্যন্ত নিখোঁজ
হয়ে গিয়েছিল চিরতরে।
এখন শীতলক্ষ্যা কিংবা বুড়িগঙ্গা নদীতে যে শবদেহগুলো ভাসতে
দেখা যায়— তারা কি সেই ছন্দসন্তান! যারা একদিন গান গাইতো,
বাঁশি বাজাতো, হারমোনিয়ামের ছায়ায় মিশিয়ে দিতো নিজেদের ছায়া !
প্রশ্নগুলোর উত্তর চেয়ে আমরা একজন ছায়াবিদের কাছে সম্মিলিত
চিঠি লিখি। অনেক অপেক্ষার পর একদিন ফেরত ডাকে সেই চিঠির
উত্তর আসে। তিনি আমাদের জানান—
' বৎসবৃন্দ! নগরে এখন নারকীয় কীটদের উৎপাত। যে আঙুল
পথ দেখাতো, সে আঙুল উত্থাপিত হবে ঠিকই- কিন্তু ডানে বামে
নড়বে না। যে ঢেউ আমাদেরকে চিনাতো উজান, সেই ঢেউ
দাঁড়িয়ে থাকবে অপরিপক্ক বর্ষায়। উপুড় হয়ে পড়ে থাকা ভাসমান
মৃতদেহ দেখে কেউই জানতে চাইবে না এই মানুষটি একাত্তর দেখেছিল
কী- না। রক্ত'কে জল ভেবে কেউ কেউ পান করবে অরিরত।
বৃষ্টি হবে।
মানুষের মাথার উপর থেকে সরে যাবে জগতের সকল ছাতা।
সবাই ভুলে যাবে— ভেজার কৃতিত্ব।
এবং জল পড়বে,
নড়বে না পাতা। কেউই জানতে চাইবে না, এই লোকালয়ে
আদৌ কোনো শাসনতন্ত্র ছিল কী না কোনোদিন।'
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।
আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।