আমাকে দেখতে এসেছিল যে শঙ্খচিল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কবি হবার জন্য আমি কখনওই উঁচু করিনি হাত।
হাজির, হাজির বলে কোনো কাব্যসভায় দিইনি হাজিরা। পেছন সারির
দর্শক হিসেবে আজীবন শুনতে চেয়েছি কবিতা— আর নান্দনিক সন্ধ্যার
ছবিগুলো ধারণ করতে চেয়েছি আমার ক্যামেরায়। বনেদি যে পথ
আমি পেরিয়েছি— তুমি সে পথে পা, না বাড়ালেও পারো। কারণ নদীতে
পা দিলেই ভিজে যেতে পারে পায়ের পাতা। ধূসর হয়ে যেতে পারে
আলতার রঙ। কিংবা মৃত শামুকের ভাঙা খোলস রক্তাক্ত করে দিতে
পারে পায়ের আঙুল। নিশীকামী জোনাকীরা মিটিমিটি আলোয় ছায়া ফেলে
তোমাকে দেখাতে পারে ভুল পথ।
অথবা এমনও হতে পারে— তোমাকে কবিতা শিখাবে বলে কোনো হাঙর
দেখাবে তার বীভৎস দাঁত ! অতএব ফিরো না সে পথে।গ্রহণ করো অন্য
কোনো চাঁদের যাদুবিদ্যা। হাত রাখো এমন কোনো বিজলীতে, যে ঝলক
ঝলসে দেয় না পাঁজরের উত্তর মেরু। আমাকে এই নদীনক্ষত্রে দেখতে
এসেছিল যে শঙ্খচিল— তাকেও একই কথা বলেছি। কবি হবার যোগ্যতা
নেই আমার।আগুনের সাথে বায়ুর মিশ্রণে সাজিয়েছি যে তাম্রলিপি, বার বার
তা পাঠ করে হতে চেয়েছি নিতান্ত শব্দকামার।
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন
আমাদের সেই এন্টিনিয়ার।
কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।