বিরহের ভাঁজচন্দ্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কতদূর পরিণত বয়স, কতদূর নীল হাড়ের অস্তিত্ব
তা খুঁজতে খুঁজতে একদিন মধ্যযৌবনের মুখোমুখি
দাঁড়াই। দেখি একটি কালোচিল গলা বাড়িয়ে দেখছে
আমাকে। দেখছে বনের ভেতরের হলুদ ফুল— আর
তরুলতাকে জড়িয়ে ধরা মাটির মমত্ব। মাঝে মাঝে
চোখ ঘুরিয়ে দেখছে— বহুদিন পর এই লোকালয়ে
বৈশাখি ঝড় কীভাবে তছনছ করে দিয়েছে সকাল।
কতদূর সুর্যের ঝিলিক, কতদূর প্রেমের রোদগোলাপ
সেই চুম্বনদৃশ্যের অঙ্কন খুঁজতে খুঁজতে আমি যখন
প্রমত্ত পদ্মার তীরে ফিরি— দেখি, কয়েকটি সম্মিলিত
বিরহের ভাঁজচন্দ্র তাকিয়ে আছে বোকার মতো, ঠিক
আমাদের দিকেই। আমরা ভুলে যাচ্ছি হাত ধরাধরি।
** নিউইয়র্ক॥০৭ জুন ২০১৪ শনিবার, দুপুর ১:০৭ **
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।