দক্ষিণে অচেনা ঝড়, পশ্চিমে চাঁদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অনেক মুখই আমার অচেনা। অনেক চাঁদও আমাকে দেয়নি আলো।
অনেক ভুল আমাকে অতিক্রম করেছে, আমি ছুঁতে পারিনি তাদের
পদযুগল। আর যে ঝড়কে স্পর্শ করবো বলে তোমার তালুতে রাতে
রেখেছিলাম মাথা— সেই রাতও উড়ে গেছে দক্ষিণে। আমাকে না
জানিয়েই খুঁজেছে তার অস্থায়ী সাকিন। তাই আমি তারা'কেই প্রতীক
ভেবেছি,ঝাপসা ভোরকেই ভেবেছি প্রেমবর্তিকা।
একসময় ভুলে গেছি, দক্ষিণ-পশ্চিমের দূরত্ব। যে ছায়াছবি আমার
প্রথম প্রেমকে মিশিয়ে দিয়েছিল নিজ সেলুলয়েডের সাথে—
সেই ফিতার দিকে তাকিয়ে বারণ করতে পারিনি অশ্রুহাসি। আহা!
সর্ষেক্ষেতের সংরক্ষিত হলুদ—
তুমিও তো আরোগ্যের রঙ নিয়ে আমার পাশে দাঁড়াতে পারতে !
[ নিউইয়র্ক / ৫ জুলাই ২০১৪ শনিবার ]
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।