আমার কোনোদিনই কোনো পরিচয়পত্র ছিল না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
পাখিদের কোনো পরিচয়পত্র থাকে না। থাকে না- নদীর। কিংবা যে
মানুষটি আজন্ম বীমাহীন থেকে ওষুধ কিনতে পারেনি— কেউ কোনোদিনই
জানতে চায় নি তার পরিচয়। অথচ আমি দেখেছি বিদেশ থেকে আসা
অনেকগুলো বাক্সবন্দী ওষুধ, ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছিল।ওরা দেখতেও
চায় নি মেয়াদ উত্তীর্ণ হবার তারিখ। আবার তাদেরই কিছু দোসর ওষুধগুলো
ডাস্টবিন থেকে তুলে বিক্রী করে দিয়েছিল কালোবাজারে।
যে শিশুগুলো কালোপথে পাচার হয়ে যাচ্ছে, তাদের কি কোনো পরিচয়পত্র
আছে ? বিষয়টি জানতে চেয়ে আমি বহু চিঠি লিখেছি জাতিসংঘের সদর
দফতরে। চিঠির কোনো উত্তর আসে নি। আমি জানি, আমার চিঠির উত্তর
দেবার মতো সৎ সাহস কারো নেই। তাবেদার টর্চের নীচে দাঁড়িয়ে যারা
বেলেনৃত্য দেখছে— তারা বরাবরই অস্বীকার করেছে সূর্যের ঝলসানো কিরণ।
আমার কোনোদিনই কোনো পরিচয়পত্র ছিল না। অথবা যে টা ছিল, তা
আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম সুরমা কিংবা ঈস্ট রিভারের
জলে। স্রোতগুলো থমকে গিয়েছিল সেদিন। একখণ্ড মেঘ ভুলের নামতা পাঠ
করতে করতে উড়ে গিয়েছিল দক্ষিণে। আকাশ বলেছিল—
আমিও পরিচয়বিহীন বেঁচে আছি কবি ! তুমিও বাঁচো, নামগোত্রহীন।
যেভাবে একটি স্বাধীনতার প্রেমকল্প ক্রমশঃ বিখণ্ড করে নক্ষত্র নবীন ।
[ *নিউইয়র্ক ॥ ১৩ জুলাই ২০১৪ রোববার* ]
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।