বৃষ্টিবিদরা বলছেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
We are all different – but we share the same human spirit.
Perhaps it's human nature that we adapt – and survive.
—Stephen Hawking
আমি কিছু অনন্ত আগুন চেয়েছিলাম। আমি চেয়েছিলাম— রোদগুচ্ছ
আমার প্রেমিকা হবে। ভালোবাসার হাত এসে স্পর্শ করবে আমার
চুল। আমার বুকের পশমে লাগবে মুক্ত হাওয়া। আমি ছুঁবো বৃষ্টি।
যে বৃষ্টি আমাকে অবারিত শান্তিতে ভেজাতে পারবে, আমি হতে
চেয়েছিলাম তার দোসর। যে মেঘ হতে পারবে আমার মাথার উপর
মৃদুছায়া— আমি তার ক্রীতদাস হয়ে বরণ করতে চেয়েছিলাম
বন্দীজীবন।সকল বিপত্তি অতিক্রম করে আমি সুসভ্য ভবিষ্যত খুঁজেছিলাম।
সভ্যতা আমাকে ধারণ করতে পারে নি। যেভাবে জাতিসংঘ ধারণ করতে
পারে না নির্যাতিত মানুষের রোদন। পাখি ও শিশুর আহাজারি একাকার
হয়ে গেলেও যারা অন্ধ হয়ে থাকে— শেষ পর্যন্ত আমাকে একা'ই দাঁড়াতে
হয়েছে তাদের বিরুদ্ধে।
গাজায় বর্বরতম আগ্রাসনের প্রতিবাদে যেভাবে বিজ্ঞানী স্টিফেন হকিং
বয়কট করেছেন জেরুজালেম বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স,
আমি ঠিক সেভাবেই সকল আগ্রাসী-মহানায়কদের বিরুদ্ধে
পাঠাতে চাইছি কিছু অগ্নিবৃষ্টি। ওরা পুড়ে যাক, তছনছ হয়ে যাক
ওদের মসনদ। সর্বহারা শিশুদের চোখের জলে হোক নূহের প্লাবন।
আমি বৃষ্টি নিয়ে ভবিষ্যতবাণী করতে পারবো না।
তবে বৃষ্টিবিদরা বলছেন—
আকাশে যে মেঘ জমছে, তা একদিন অণুবৃষ্টি হয়ে ঝরবেই
ঐ সব হায়েনাদের গৃহে ও গরাদে।
[ নিউইয়র্ক ॥ ১৫ জুলাই ২০১৪ মঙ্গলবার ]
৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।