ফকির ইলিয়াসের জন্য শোক
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
উন্মাদ বিকেলকে আমার হাত ধরতে বলেছিলাম।খুব কানে কানে
উত্তরের হাওয়াকে বলেছিলাম থামো! সাথে নিয়ে যাও। অথবা
পুনরায় সুযোগ দাও ক্ষমা চাইবার। তোমার শরীরে ছিটিয়ে দিয়েছিলাম
যে কার্বন ডাইঅক্সাইড— তার কালো ধোঁয়া এখন আমাকেও
দংশন করছে হে মাটি !
যে বুলেট আমিই তৈরি করেছিলাম, তা এখন বিদ্ধ হচ্ছে আমার বুকে।
যে পরমাণু বোমা পকেটে রেখে আমি পাড়ি দিয়েছিলাম
চল্লিশ হাজার ফুট উঁচু আকাশের স্তর, তা এখন ঘিরে ধরছে
আমার চোখ। চুলগুলো পুড়ে যাচ্ছে। গা থেকে—
খসে পড়ছে কাপড়,পশম,রক্তের উষ্ণতা।
আমি জানি, আমার এই দিগম্বর দৃশ্য বিশ্বের কোনো
কাপড় পরিহিত মানুষই দেখছে না। কেউ-ই,
জানতে চাইছে না আমি কোথা থেকে এসেছি— কিংবা
কোথায় যেতে চাই।
যদি দেখতো, তবে অবশ্যই জানতে চাইতো বিশ্বে
অসম যুদ্ধ, ঘটাবে আর কত সাধারণ মানুষের প্রাণহানি!
আমি ফকির ইলিয়াস নামক মানুষটির জন্য কিছু
শোকগুচ্ছ লিখে যাচ্ছি। যে মানুষটি কিছুই করতে পারে নি।
যে মানুষটি একটি চিৎকার দিয়েও বলতে পারে নি—
থামাও গণহত্যা ! থামাও ধ্বংসযজ্ঞের হীন রক্তপাঠ !
[ নিউইয়র্ক/ ২০ জুলাই ২০১৪ রোববার ]
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।