অবশিষ্ট অপরাধগুচ্ছ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন-এর বন্দনা গাইতে গাইতে
আমাদের জাহাজ যখন 'বন্দর আল হাইফা'-এ পৌঁছলো, তখন রক্তাক্ত
দুহাত নিয়ে এগিয়ে এলেন একজন নারী। তার হাতে নিজ কন্যার রক্ত।
ছয় বছরের না'দিয়া কে ওরা হত্যা করেছে!বলতে বলতে হাসতে থাকলেন
তিনি।আমরাও কান্না ভুলে গিয়ে অট্টহাসিতে বন্দর মাতিয়ে মরুভূমির দিকে
হাঁটতে শুরু করলাম।
আমাদের আস্তিনের ভেতরে লুকিয়ে রাখা ওষুধ-পথ্য যাতে হায়েনারা
দেখতে না পারে- সেভাবে পরিচয় গোপন করে আমরা পৌঁছে গেলাম
শত শত আহত মানুষের তাঁবুতে। আমাদের দলনেতা ডাক্তার অমিতেশ
বললেন, আপনারা ভয় পাবেন না। আমরা আর্ত মানবতার সেবা দিতে
সুদূর মার্কিন মুল্লুক থেকে ছুটে এসেছি।
পঙ্গু,আহত শিশু-কিশোরদের কান্না ভারী করে তুললো গাজার বাতাস।
শাদা পতাকা উড়ানো আমাদের ভ্যান গাড়িটি যখন রামাল্লাহ'র দিকে
ছুটতে শুরু করলো, তখনই একটি আগ্রাসী যুদ্ধ বিমান উড়ে গেল
আমাদের মাথার উপর দিয়ে।
আমরা বোমাক্রান্ত হয়েছি ! বলেই যে যুবকটি লুটিয়ে পড়লেন মাটিতে,
তিনি ট্যাক্সাস অঙ্গরাজ্যের 'সিটি অব প্যালেস্টাইন' থেকে আমাদের
সহযাত্রী হয়েছিলেন। আমরা অবাক হয়ে দেখলাম আমাদের চিকিৎসক,
সেবক-সেবিকাদের বিক্ষত দেহ !
এ কোন খানে-দাজ্জালদের রাজত্ব ! এ কেমন হত্যা উৎসব !
আমরা পালাতে চাইলাম।
আমাদের মনে হলো—
হত্যার বদলে হত্যা কিংবা পাপের বদলে পাপ-ই আজ মানুষের
পরিত্রাণের পথ। যে পথ একদিন দেখিয়ে দেবে ফিলিস্তিনি প্রজন্মকে
অবশিষ্ট অপরাধগুচ্ছের আলোরেখা।একটি বিশাল যুদ্ধের ভার বহন
করেই এই বিশ্ব দেখবে নতুন করে বাঁচার স্বপ্নসম্ভার।
[ নিউইয়র্ক/ ২২ জুলাই মঙ্গলবার, ভোররাত ১২:২০ ]
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।