সেজদারত সকালের পংক্তি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নত হচ্ছি মহান প্রভুর কাছে। ক্ষমা চাইতে ভুলের কিংবা যে পাপ
আচ্ছন্ন করেছে আমাদের চারপাশ— যে রক্ত স্পর্শ করছে মৃত্তিকার
শেষ বালিবিন্দু,সেই ধূসর ঘাসগুচ্ছ— যে ঘাসেের কোলে মাথা রেখে
শুয়ে আছে কোনো যৌবনহীন দুপুর।
নত হচ্ছি তাঁর কাছে। সকল প্রশংসা যাঁর। হাত তুলে আকাশের দিকে
তাকালে যিনি ঝরিয়ে দেন মধুর প্রেমবৃষ্টি। আমাদের সকল বেদনা
ধুয়ে দিয়ে- নামাতে পারেন প্রশান্তির প্রিয়ধারা।দয়াময় নাম ধরে যিনি,
মনের মায়াপুরে গড়েছেন নিবাস— ক্ষমা চাইছি তাঁর কাছে।
সেজদারত সকালের পংক্তি এসে আমাকে দেখাচ্ছে ঝলক। গেল রাতের
শেষ প্রহরে ঝরে যাওয়া মেঘগুলো মিশে গেছে মাটিতে। কাতারবন্দী
মুসল্লিদের মোনাজাতে মুখরিত হয়ে উঠেছে উডহ্যাভেন জামে মসজিদ।
একটুকরো রোদ আমার চিবুকে খেলছে লুকোচুরি খেলা।হে পালনকর্তা !
আমাকে আলো দিও এভাবেই সারাজনম— আর আমার প্রজন্ম ও
পরিবেশকে দিও শান্তির সুনিবীড় ঠিকানা। আমি নত হচ্ছি প্রভু।
তোমার ছায়া ছাড়া আমার যে আর দাঁড়াবার জায়গা নেই ।
[ নিউইয়র্ক/ ২৮ জুলাই ২০১৪ সোমবার, ঈদুল ফিতর ]
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।