
নতুন তারার রাত রেখে গিয়েছিলে কার জন্য ? কার হাতের ছায়ায়
সঁপে দিয়েছিলে জাতপাত !
সে উত্তর তোমার কাছে চাইবো না আজ। কাল রাত স্বপ্নে দেখেছি
একটি বই, বইয়ের মলাট ছিঁড়ে ফেলছো তুমি। নদীতে ভাসাবে বলে—
ছেড়ে যাচ্ছো নগর। গন্তব্য না জানিয়েই সূর্যকে হাঁটতে বলছো তোমার সাথে।
একদিন তোমার সাথে আমিও তো হেঁটেছিলাম। শিল্পকলা একাডেমি থেকে
প্রান্তিক চত্বর। হায় ! প্রান্তপ্রাণ—
তুমিও ভুলে গেলে মুষলধারে বৃষ্টির অক্ষর।
ছিঁড়ে ফেলতে চাও, ছিঁড়ো। মলাটে পুষ্পের দাগটুকু শুধু
রেখে দিও। প্রেম না থাকুক। পুষ্পটুকু থাক।
পরিচিত সুরমা'র কিনার, ভাঙতে ভাঙতে লিখুক—
ভালোবাসাই জয়ী হবে অন্য কোনও দিন ।
॥ নিউইয়র্ক / ২৯ সেপ্টেম্বর ২০১৪ : ভোর ১:৩০ ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




