বৃত্তহীন ভাষাপুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
[ ভাষাসৈনিক আব্দুল মতিন-কে মনে রেখে ]
তাঁর হাতের আঙুল ভেদ করেছিল সেদিন নিউইয়র্কের আকাশ—
বৈষম্যহীন রাষ্ট্র চাই, চাই গণমানুষের স্বপ্নের বাস্তবায়ন,
হুংকারে গর্জে উঠেছিল কস্তুরি কান্ট্রি ক্লাবের হলরুম। আমরা
যারা শ্রোতা ছিলাম—
তারা তন্ময় হয়ে দেখেছিলাম বাহান্নোর কন্ঠ কীভাবে
পাঠ করতে পারে মানুষের অধিকারের খতিয়ান তালিকা।
বৈভবের স্বপ্ন তাঁর ছিল না। বিত্তের প্রতি ভরসাও
ছিলা না তার। মজলুম মানুষের সাথে হেঁটে যেতে যেতে
তিনি এই ভূমির নদীগুলোকে নিজের বাধ্য করেছিলেন।
এই সূর্য—
সুদূর বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র পর্যন্ত অনুসরণ করেছিল তাঁকে।
আমি তাঁকে দেখেছি বৃত্তহীন আলোর দুনিয়ায়,
কিংবদন্তী ভোর যেমন আমাদের জানালা ঘিরে রাখে
সেভাবেই তিনি ঘিরে রাখতে চেয়েছিলেন প্রজন্মের বিবেক।
এবং খুব সুদৃঢ়ভাবেই বলেছিলেন—
এমন সমাজ চাই,যেখানে নিশঙ্ক চিত্তে ফুটে থাকবে
রাতের অজস্র চন্দ্রমল্লিকা ।
:: নিউইয়র্ক / ৮ অক্টোবর ২০১৪, বুধবার ::
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তাসের ঘর বনাম বাস্তব হিসাব

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন
ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান
এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন
মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন
গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন
বিএনপি’কে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলার কোনো কারণ নাই!!


জাতীয় সন্মাননা কি কোনো গোপন বিষয় । একজন বীর মুক্তিযোদ্ধা’কে গার্ড অফ অনার দিতে এত অনীহা কেনো বর্তমান সরকারের ‼️
আজ বারবার আমার গোআ’র কুপুত্রের একটি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।