
শোক এখন আর আমাদের সড়কগুলো ঢেকে দিতে পারে না।
বরং রক্তাক্ত হাত উঁচিয়ে আমরা বলতে থাকি- 'দাঁড়াও মানুষ!'
দাঁড়িয়ে থাকো এই আইফেল টাওয়ারের মতো শির উঁচু করে।
আমরা এখন আর কোনও উৎসবের দর্শক হবো না। আমাদের
রোজমানচায় আর লিখিত হবে না কোনও ছন্দের স্বরলিপি।
যারা আমাদের প্রতিবেশে সেরে নিচ্ছে তাদের সংহারপর্ব—
আমরা এখন শুধু নীল কালিতে আঁকবো সেইসব শকুনের প্রতিচ্ছবি
রেখে যাবো আগামী প্রজন্মের জন্য—
যাতে তারা জানতে পারে, ঘোষিত কোনো বিশ্বযুদ্ধের দামামা
না থাকলেও, কেউ কেউ এই পৃথিবীর মাটিতে বসাতে চেয়েছিল
তাদের নখের দাগ। ছিঁড়ে ফেলতে চেয়েছিল আমাদের সবটুকু মায়া।
:: নিউইয়র্ক ॥ ১৪ নভেম্বর ২০১৫ ::
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



