
:: একটি আধুনিক গান ::// ফকির ইলিয়াস
তুমি কি জানো আমিও কেঁদেছি ধূপ জ্বালাবার রাতে
একটি চাঁদ একাকী হেঁটেছে আমাদের সাথে সাথে.।।
* বৃষ্টি এসে ধুয়ে নিয়ে গেছে কতগুলো পদছাপ
একটি জোনাকি এঁকে রেখেছে মেঘেদের সন্তাপ
পাতায় পাতায় বনেদি সবুজ
নেমেছে সঙ্গ দিতে।।
* জমে থাকা ব্যথা উঁকি দিয়েছে গুহার জানালা খুলে
রাতের পাখিরা তাকিয়েছে শুধু গন্তব্য ভুলে ভুলে
জোয়ার শেষে ঢেউ জেগে থাকে
যে মনের নদীতে।।
@ নিউইয়র্ক / ৫ মে ২০১৭
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৭ রাত ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




