
একটি আধুনিক গান ॥ ফকির ইলিয়াস
.......................................................................
তোমাকে জানার শেষ হ'লেই নদীতে চেয়ে দেখি
একটি ঢেউ হারিয়ে গিয়েছে,লুকিয়েছে প্রিয় পাখি ॥
* ঢেউয়ের রাজ্যে আমরাও ছিলাম
ভাসমান ছবি হয়ে
আকাশ দেখেছে-পাতারা দেখেছে
আরেকটু কাছে নুয়ে
শ্বাসের ভেতরে শ্বাস মিশে গেছে শুধুই তো একাকী ॥
*কবিতার মতো ঝড়ের মেয়েরা
সেরেছে আলাপন
জানতে চেয়েছে আর কত বাকী
মিলনের দিনক্ষণ
আমি তো জানি বিরহের পাশেই আলো দেয় জোনাকি ॥
@ নিউইয়র্ক / ৫ জুন ২০১৭
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ সকাল ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




