
একটি আধুনিক গান // ফকির ইলিয়াস
আকাশ দেখো নীল হয়েছে, বেদনা তার ছড়িয়ে দিয়ে
আমি শুধুই লিখছি আকাশ, তোমার ভালোবাসা নিয়ে ॥
* দেয়াল লেখার দিনগুলোতে, দুপুর আমার প্রিয় ছিল
সেই দুপুরকে ভালোবেসে,সূর্য যেদিন পিছু নিল
এঁকেছি শুধু তোমার ছবি
শব্দশিখা আঁকতে গিয়ে ॥
* কত ছায়া মায়া রেখে, হারিয়ে যায় কোন সুদূরে
কত মেঘ যায় যে উড়ে,আর কি তারা ঘরে ফিরে
খুঁজছি জীবন-হস্তরেখায়
নদীর জলে ফুল ভাসিয়ে ॥
@ নিউইয়র্ক/ ৮ জুন ২০১৭
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




