
একটি আধুনিক গান ॥ ফকির ইলিয়াস
.....................................................................................
বুকের আকাশ ছাউনি করে সাজিয়ে রাখি মাঘের সকাল
শীতের শিশির ডাকে আমায়, কুড়াতে যাই সবুজ প্রবাল॥
* যাও যদি এই জল পোহাতে আমার সাথে
দেবো কিছু শিশির তুলে তোমার হাতে,
পরখ করে ছুঁতে ছুঁতে
জড়িয়ে নেবে সব মায়াজাল ॥
*জলের কাছে আছে দেখো কত দেনা
পাতায় পাতায় ভালোবাসার মুক্তকণা
তোমার জন্যে ছড়িয়ে দেবো আবার কোনো
মেঘের সাথে,
ঢেউয়ের মাঝে সবুজে লাল ॥
@ নিউইয়র্ক / ১৫ জুন ২০১৭
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




