
আধুনিক গান:: কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে ॥ ফকির ইলিয়াস
--------------------------------------------------------------------------
কিছু ধ্বনি স্মৃতি হয়ে থাকে
কিছু প্রেম দূর জানালায়..
পাখিদের সাথে কথা বলে
কিছু জল তৃষ্ণা জাগায়।।
* যে সড়ক একা একা হাঁটে
বুকে নিয়ে ঘোর কথামালা
জানতে চাই কি তার কাছে...
মাধবী কি আজও বেঁচে আছে
ছেড়ে যাওয়া ভাদ্রের সন্ধ্যায়
একা একা যারা গৃহ ছেড়ে যায়।।
* কিছু গৃহ মানুষের জন্য
কখনোই ছাদ হয়ে থাকে না
কিছু নীল ভালোবেসে দূরাকাশ
প্রণতি বুকে ধরে রাখে না
তবুও তো আকশের কাছে হায়...
জলচিঠি লিখি আমি কোন আশায়।।
@ নিউইয়র্ক / ১৯ জুন ২০১৭
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ সকাল ৮:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




