
আধুনিক গান ::আবার পৃথিবীকে আমি// ফকির ইলিয়াস
............................................................................
আবার পৃথিবীকে আমি ক্ষমা করে দেবো
যদি তুমি ডেকে নাও কাছে,
আবার চন্দ্রের দেশে স্মৃতি রেখে যাবো
যদি সবুজ বৃক্ষ বাঁচে।।
* জলের আঙিনা খোলা রেখে রেখে
গেয়েছি যে গান,
কবিতার সুরে ডেকে ডেকে তারে
ভাঙিয়েছি অভিমান
সে ও তো তুমি, জীবনের পরিধান
তোমার কীর্তন, পাখিরা গায় গাছে গাছে।।
* নীল'কে আমি বেদনার রঙ
কখনোই তো বলি'নি
বৃষ্টির জলে কখনোই তৃষ্ণা
নিবারণ করি'নি..
শুধুই চেয়েছি দেখা হোক,
আবার দেখা হোক
স্বপ্ন ছাড়া মানুষের আর সঞ্চয় কি কিছু আছে !
@ ২১ জুন ২০১৭ / নিউইয়র্ক
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৭ সকাল ৮:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




