
আধুনিক গান :: আমি মোমের আলো'কে চন্দ্র জেনে
ফকির ইলিয়াস
.............................................................................
আমি মোমের আলো'কে চন্দ্র জেনে তারার বাসর সাজাই
সকল দু'খের সাক্ষী থেকে এই, গানগুলো লিখে যাই।।
১। বিন্দু মেঘের মোহনা থেকে
পথ খুঁজে আনি আমি-
তবুও তোমাকে হয় না তো বুঝা
আড়ালেই থাকো তুমি
মেঘ সরে যায়, সূর্য জাগে না ঢেউয়ের বীণা বাজাই।।
২। রাখবে না কেউ লিখে এই নাম
খাতার জীর্ণ কোণে
তবুও তো করি শব্দসাধনা
দাঁড়িয়ে নিগুঢ় বনে
জানি একদিন একাই যাবো, হাওয়ার ডিঙা ভাসাই।।
@
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


