
আধুনিক গান [] সকল বিষাদ ছিন্ন করে
© ফকির ইলিয়াস
..............................................................
সকল বিষাদ ছিন্ন করে
ছুটে যেতে চাই ঝড়ের কাছে,
আকাশে যেমন সুখের তারা-
আনন্দে মেতে বনের পাখিরা-
পরমে পরমে শুধুই বাঁচে।।
* মানুষের জন্য শোকার্ত উপকূল
কাছে এসে বলে আমিও তোমার সাথী,
কাটাবো বন্ধু একসাথে চিরদিন-
সুখে ও দু'খে সবগুলো দিবারাতি
ভালোবাসার ভিন্ন ইতিহাস, যাব রচে।।
** কোথায় শান্তি,কোথায় সাম্য থাকে
খুঁজে নেবো আমি গোলক থেকে গোলকে
বিজলীর আলোয় দেখে পৃথিবীর মুখ,
ডাকবো তাদের, অপেক্ষায় যারা আছে ।।
♪ নিউইয়র্ক / ২০ সেপ্টেম্বর ২০১৮ ♪
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


