বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে নেমে রাজধানীর ধানমণ্ডি লেকে ডুবে মং নাই প্র“ নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। তিনি বান্দরবান পার্বত্য জেলার বোমাং রাজা অং স প্র“র নাতি ও ধানমণ্ডির ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটার্নেটিভের (ইউডা) চারুকলা বিভাগের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সহপাঠী মামুন জানান, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়ে ৭-৮ বন্ধু একসঙ্গে ধানমণ্ডি লেকে সাঁতার কাটতে নামেন। তখন বৃষ্টি হচ্ছিল। এ সময় সাঁতার কেটে লেক পার হওয়ার ঘোষণা দেন সবাই। তবে মং নাই প্র“ ছাড়া বাকিরা একটু সাঁতরেই পাড়ে ফিরে আসেন। কিন্তু মং নাই প্র“ পেছনে না ফিরে সাঁতার কেটে ওপার যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হঠাৎ তিনি পানিতে তলিয়ে যান। ঘটনার আকস্মিকতায় অন্য বন্ধুরা হতবিহ্বল হয়ে পড়েন। পরে পানি থেকে তুলে এনে বাংলাদেশ মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধার করতে গিয়ে সহপাঠী মামুনও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মং নাই প্র“র বাবার নাম মং সাই প্র“। তার দাদা অং স প্র“ বান্দরবান জেলার পার্বত্য এলাকার বর্তমান বোমাং রাজা। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে মং ছিলেন ছোট। বৃহস্পতিবার বিকালে মং নাইয়ের মৃত্যু খবরে তার সহপাঠীরা বাংলাদেশ মেডিকেলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন।
ধানমণ্ডি লেকে বোমাং রাজার নাতির মৃত্যু

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।