সারাবিশ্বের বিপুল বিত্তশালী অভিজাত লোকরা ২০১০ সালে বিভিন্ন ট্যাক্স হেভেনে যে পরিমাণ সম্পদ গোপন করেছিলেন তার পরিমাণ কমপক্ষে ২১ লাখ কোটি ডলার। এ অর্থের পরিমাণ যুক্তরাষ্ট্র ও জাপানের মোট অর্থনীতির সমপরিমাণ। যেসব দেশ বা প্রতিষ্ঠানে অর্থ গচ্ছিত রাখলে কর ফাঁকি দেয়া যায় বা অবকাশ পাওয়া যায় সেসব প্রতিষ্ঠানকে মূলত ট্যাক্স হেভেন বলে। স¤প্রতি ব্রিটেনের ম্যাককিনসে কনসালটেন্সির ট্যাক্স জাস্টিস নেটওয়ার্কের সাবেক প্রধান অর্থনীতিবিদ জ্যামস হেনরির লিখিত ‘দ্য প্রাইস অব অফশোর রিভিজিটেড’ শীর্ষক গবেষণামূলক প্রবন্ধে এমন তথ্য দেয়া হয়েছে। অবিশ্বাস্য এ উপাত্ত দেখে ট্যাক্স বিশেষজ্ঞ এবং ব্রিটেন সরকারের উপদেষ্টা জন হোয়াইটিং বলেছেন, এত বিশাল পরিমাণ অর্থ গোপন করা হয়েছে এ ব্যাপারে তারা কিছুটা সন্দিহান। ব্রিটেনের কর সিমপ্লিফিকেশন অফিসের পরিচালক হোয়াইটিং বলেন, ‘উল্লেখযোগ্য পরিমাণ অর্থ গোপন করা হয়েছে এ ব্যাপারটা পরিষ্কার। কিন্তু সেই পরিমাণটা কি আসলেই এত বিশাল?’ তবে প্রবন্ধের লেখক হেনরি বলছেন, ‘উল্লিখিত ২১ লাখ কোটি ডলার বেশ সতর্কতার সঙ্গেই বলা হয়েছে। প্রকৃতপক্ষে এর পরিমাণ ৩২ লাখ কোটি ডলার হতে পারে।’ হেনরি এ তথ্য সংগ্রহের জন্য ব্যাংক অব ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং বিভিন্ন সরকারি তথ্য-উপাত্ত ব্যবহার করেছেন।
কর ফাঁকি দিতে ২১ ট্রিলিয়ন ডলারের সম্পদ গোপন!
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।