somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় মূর্খতা

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শতকরা ৯৭ ভাগ মুসলমানের দেশ আমাদের এই বাংলাদেশ। দেশটি এমনি এক মূর্খতার পর্যায়ে পৌঁছেছে যে, মূর্খতাকে লজ্জা কিংবা আফসুসের বিষয় হিসেবে গণ্য না করে আমরা এটিকে গর্বের বিষয় হিসেবে মেনে নিয়েছি। কে কত বেশি মূর্খ তা প্রমাণ করার জন্য আমরা যেন এখন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি। প্রথমেই আসা যাক আনুগত্যতার প্রশ্নে, বর্তমান পরিস্থিতিতে এদেশে জাতির প্রতি অকৃত্রিম আনুগত্যতা হচ্ছে সরকারের প্রতি বিদ্রোহ ঘোষণার শামিল। চরম ব্যক্তি স্বার্থে ন্যক্কারজনক চাটুকারিতায় পূর্ণ দলীয় আনুগত্যতাই বর্তমানে এদেশের প্রধান চাহিদা। অরাজনৈতিক একজন দেশপ্রেমিক সে দু’দলেরই শত্রু। কারণ, বর্তমানে এদেশে দলীয় আনুগত্যতার স্থান দেশ প্রেমের অনেক উপরে। একটি দেশ কিংবা জাতিকে চিরস্থায়ীভাবে তৃতীয় বিশ্বে অবস্থান করার জন্য এর চেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে?

আর এই গন্ডমূর্খতার কারণেই আজ আমরা আল্লাহ পাকের সাথে ধৃষ্টতা করতেও দ্বিধাবোধ করিনা। দেশ প্রেম ঈমানের অঙ্গ, এখানে দলীয় প্রেম কোন সমস্যা নয়, যতক্ষণ তা দেশ প্রেমের নিচে অবস্থান করে। দলীয় প্রেম যখন দেশ প্রেমের উপরে অবস্থান নেয়, তখন ওই দলীয় প্রেম ঈমানের অঙ্গ না হয়ে, হয়ে যায় শয়তানের অঙ্গ। জাতীয় পর্যায়ে মূর্খতার সর্বশেষ বক্তব্য দিয়েছেন আমাদের মাননীয় (!) প্রধানমন্ত্রী। উনার বক্তব্যটি ছিল, “ধর্ম যার যার উৎসব সবার।” তিনি বুঝে নাকি না বুঝে এমন বক্তব্য দিয়েছেন তা খতিয়ে দেখা প্রয়োজন। না বুঝে দিয়ে থাকলে সমস্যা কম। যদি বুঝে দিয়ে থাকেন- তবে এ জাতির জন্য আফসুস। কোন মুসলমান পূজামন্ডপে গিয়ে আনন্দ করলে মুসলমান থাকতে পারেনা, যেমন পারেনা পূজামন্ডপে গিয়ে বোমা ফাটিয়ে নিরীহ মানুষকে হত্যা করলে।

মাননীয় প্রধানমন্ত্রী! ধর্ম না জানলে এই দুনিয়াতে কেউ আপনাকে অপরাধী বলবেনা, এটা পরকালে দেখা যাবে। তবে ধর্মের বিকৃত বিশ্লেষণ করে বিভ্রান্তির সৃষ্টি করলে সমাজে হানাহানি পরিস্থিতি সৃষ্টি হয়। আর পরকালের বিচার তো সৃষ্টিকর্তা তিনি নিজেই করবেন। মন্ত্রী বলে ধর্ম সম্বন্ধে মুখে যা আসবে তাই বলবেন- না, তা হবে না। প্লিজ! কেউ আছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়ে দিতে। “ধর্ম যার যার”, কথাটি ঠিক কিন্তু “উৎসব সবার” কথাটি কখনই ঠিক নয়। অন্য ধর্মের কথা আমরা না বলি, মুসলমানদের জন্য তো কখনই ঠিক নয়। আল্লাহ পাক এ জাতির উপর রহমত বর্ষণ করুন। জাতীয় পর্যায়ে মূর্খতা দূর করুন। (আমীন)
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×