
আবার নতুন বইয়ের প্রচ্ছদ নিয়ে চলে এলাম।
করোনার অনিশ্চয়তা অনেক কিছুই বদলে দিয়েছে জীবন থেকে। বইমেলাকে উপলক্ষ করে বই প্রকাশ করতে হবে, এই ধারণাও গত দেড় বছরে বেমালুম গায়েব। এখন সারাবছরই বই প্রকাশের জন্য উন্মুক্ত রাখা হয়। যার যখন সুবিধা সেই অনুযায়ী বই প্রকাশ করে চলেছেন।
আমিও আমার গল্পগ্রন্থটি প্রকাশের জন্য অক্টোবর-নভেম্বর মাসটাকেই নির্ধারণ করলাম
আমার ৩য় গল্পগ্রন্থ এবং ৬ষ্ঠ বই প্রকাশিত হতে যাচ্ছে এই নভেম্বরেই ইনশাআল্লাহ্। বইটি প্রকাশ করবে চলন্তিকা।
আমার এই গল্পগ্রন্থের গল্প সংখ্যা ৬টি। ছোট এবং বড় গল্পের সন্নিবেশে বইটির মলাটমূল্য মাত্র ২০০ টাকা।
গল্পগুলো আয়তনে বেশ বড়। বিশেষ করে দুটো গল্পকে ছোটোখাট উপন্যাসিকাও বলা যেতে পারে।
আশা করছি আর দু'সপ্তাহের মধ্যেই প্রি অর্ডার পোস্ট দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। ওহ হ্যাঁ গল্পগ্রন্থের নামটিই তো বলা হয়নি!
আমার বইটির নাম 'ভাঁটফুলের সৌরভ'। জীবনের আঁকেবাকে সুবাস ছড়িয়ে যাওয়া কিছু চিরচেনা সাদামাটা গল্পকে তুলে আনতে চেয়েছি বইটিতে। দুর্দান্ত প্রচ্ছদটি করেছেন সোহেল আশরাফ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


