somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুটি অণুগল্প

০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


#গল্প_১_লজ্জা

রিলিফের ট্রাক চলে এসেছে! চাচাকে খবরটা দিতে হবে!
হায়দার লজ্জিত হয়ে নিজের ছোট্ট পুটুলিটা সরিয়ে ফেলে। সামান্য কিছু খাবার ঘরে ছিল। ওটুকুই নিয়ে এসেছিল চাচার জন্য। খুবই সামান্য কিছু চাল ডাল। কত বড় ট্রাকভর্তি করে খাবার নিয়ে এসেছে বড় মনের সব মানুষ! কত কত দান করছে তারা! আর হায়দার এইটুকু মোটে খাবার নিয়ে সাহায্য করতে যাচ্ছিল!

রিলিফের ট্রাকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে সবাই। পোঁটলা হাতে নিয়ে তাদের প্রত্যেককে ছবির জন্য দাঁড়াতে হচ্ছে। কড়া নির্দেশ দিতে থাকে রিলিফ বিতরণকারীরা,
‘এ্যামনে না মিয়া! ক্যামেরার দিকে মুখ কইরা তাকাও! আরে আরে! ব্যাগটা দ্যাখা যাইতাছে না তো! হাত থেইকা লইতাছ বুঝন যাইতাছে না! আরেকবার খাড়াও! হ...এইবার হইছে! মুখে হাসি নাই ক্যান মিয়া?’

বৃদ্ধ কলিম মিয়া ছবি তুলতে মৃদু আপত্তি জানায়। অভাবে পড়ে অন্যের দ্বারস্থ হতে ভারি লজ্জা লাগে। ভিক্ষের ঝুলি নিয়ে ছবি তুলতে হবে! এ তো আরো লজ্জার বিষয়!
রিলিফ প্রদানকারী ছেলেকে কথাটা বলতেই হাতের পোঁটলাটা কেড়ে নিয়ে রূঢ়গলায় বলে ওঠে, ‘যাও মিয়া...ছবি না তুললে রিলিফ নাই! সজ্ঞলে ছবি দিয়া ফেসবুক ভরাই দিতাছে! হালা আমি খালি বেগার খাটতাছি! কী লজ্জার কথা!’

কলিম মিয়া খালি হাতে ফিরে আসে হায়দারের কাছে।
‘ও বাপ... ছবি তুলতে বড় শরম করে রে বাপ! দুজ্ঞা চাউল দিবার পারবি? দুইদিন ভাত খাইনিরে বাপ!’
বাবার বয়সী কলিম মিয়ার দিকে সস্নেহে তাকায় হায়দার। নিজের সামান্য দানটুকু দেখে ভেতরে ভেতরে মরমে মরে যায় সে। খুবই কুন্ঠাভরে সেটাকে তুলে দেয় কলিম চাচার হাতে!
এত লজ্জা লাগে তার! এইটুকু জিনিস কেউ কাউকে দেয়!


#গল্প_২_ক্ষুধা

কে এফ সি’র বিশাল বাকেটটা প্রায় সাবাড়। গতকাল সন্ধ্যায় আসিফ এনেছিল। দুজনে মিলে সকালের মধ্যেই শেষ করে ফেলেছে। তলানিতে দুটো লেগপিস পড়েছিল। সকালে কাজে এসে টেবিলের ঝুটা বাসন সরাচ্ছিল শেফালি। বাকেটের দিকে চোখ পড়তেই মিতা বলল... ‘খাবি? নে না!’

শেফালি হাত বাড়িয়ে নেয়। মিইয়ে আসা ঠান্ডা মাংসের টুকরোটা খেতে কেমন যেন গা গুলিয়ে আসে। মিতা বলে... 'থাক। তুই খেতে পারবি না! সবাই সবকিছু খেতে পারে না!'

******
পুরো পৃথিবী এতদিন পুড়ল মহামারীতে। এখন শুরু হয়েছে নতুন মহামারী...ক্ষুধা। আসিফদের কোম্পানি অনেককেই ছাঁটাই করেছে। যারা আছে তাদের বেতন হচ্ছে না দু’মাস। গতকালও চাল ডাল কেনা হয়নি। কিছু টাকা ছিল। কিন্তু বাজার থেকে নাকি সবকিছু হাওয়া। আজ সারাদিন চুলা জ্বলেনি বাসায়।

দুপুরের পরে হঠাৎ শেফালি আসে। ওকে বাদ দিতে হয়েছে আজ অনেকদিন। শেফালি এসেছিল কিছু চালের আশায়। কোঁচাভর্তি কী যেন কালো কালো ফল শেফালির। সেদিকে চোখ ফেলতেই বলে... 'শালু...খাইবেন আপা? সিদ্ধ কইরা খাওন লাগে।’ তারপরে কী মনে হতেই বলে... ‘থাক। আপনি খাইতে পারবেন না!সজ্ঞলে সগল কিছু খাইবার পারে না! ’

মিতার ভেতরে কী যেন একটা জ্বলছে। সে হাত বাড়িয়ে দুটো শালু নেয়। চলে যেতে যেতে শেফালি আপনমনেই বলে... ‘ঐ জ্বলুনির স্বাদটাই খালি সজ্ঞলের কাছে একইরকম লাগে গো আপা!’


(ছবি- অনলাইনে পাওয়া, শিল্পাচার্য জয়নুল আবেদিন)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৮
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×