somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবুক- অষ্টাদশ ব্যঞ্জন

১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কম লেখা হয় না আল্লাহ্‌র রহমতে। কিন্তু এত লেখা কি বই আকারে প্রকাশ করা সম্ভব? উত্তর হচ্ছে না, সম্ভব না। তার ওপরে বইয়ের বিক্রিবাট্টার কথা আর কী বলব?
ফেসবুকে অল্পবয়সী অনেক অনেক লেখিকার আবির্ভাব ঘটেছে। তারা 'রোমান্টিক' জনরাতে লিখে বেশ দুদ্দাড় খ্যাতি কামাচ্ছেন। একেকজনের চার পাঁচটি মুদ্রণ চোখের নিমেষেই ফুরিয়ে যায়।

কিন্তু বিভিন্ন জনরাতে গল্প লিখিয়ে আমরা যারা আছি, আমাদের বই চলে ঠুক ঠুক করে। এভাবেই চলছে। হয়ত এভাবেই চলতে চলতে একদিন হারিয়ে যাব। বই আজকাল পড়ে কজন?

যাহোক, যা বলছিলাম।

বই তো এত আনা সম্ভব নয়। তাহলে উপায়? উপায় হচ্ছে ইবুক বের করে ফেলা। আমি চুক্তি করেছি বইটই এবং পুথিকা'র সাথে। পুথিকাতে সাবস্ক্রাইব করাটা একটু খরচসাপেক্ষ। তাই বইটইয়ের সাথেই যুক্ত আছি। এটি ইবুকের একটি চমৎকার প্লাটফর্ম। এই পর্যন্ত আমার ২০টি ইবুক বইটইতে প্রকাশিত হয়েছে। আরো একটি পাইপলাইনে আছে।

বইটই এ্যাপ মোবাইলে ইন্সটল করে নিতে হয়। এরপর স্টেপগুলো ফলো করে ইবুক কিনে ফেলা যায়। পেমেন্ট করা সম্ভব বিকাশ, নগদ এবং কার্ডের মাধ্যমে। সাধারণত ইবুকের দাম থাকে নগণ্য। আমার বেশিরভাগ ইবুকের দাম ৪০/৫০/৬০ টাকার মধ্যেই। অথচ মানুষ এখন এত ইবুক পড়ে যে মাত্র কয়েক বছরে ইবুক থেকে একেবারে ছোট অঙ্কের রয়াল্টি পাইনি।

ছোটগল্প পড়তে যারা ভালোবাসেন তাদের জন্য একটি ইবুকের প্রচার করে গেলাম। প্রচারণার সময়ে লেখা বাক্যমালাই তুলে দিলাম।

***
ছোটগল্প লিখতে ভালো লাগে আমার। ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা...।

ইতিমধ্যে প্রায় একশ কুড়ির মতো ছোটগল্প জমে গেছে, যা বেশিরভাগই অনলাইনে বা এখানে ওখানে প্রকাশিত হয়েছে। বই আকারে আনা হয়নি সবগুলো। একবার একজন প্রকাশক প্রস্তাব দিয়েছিলেন ছোটগল্পের বড় সংকলন বের করার। মাথায় ছিল। কিন্তু অত মোটা বই, কে কিনবে...এসব হাজার চিন্তা করে সেই প্রস্তাবে আর বেশি মাথা দিইনি।

কিন্তু গল্পগুলো হারিয়ে যেতে পারে। একটা আবাস দরকার সেগুলোর। এই চিন্তা থেকেই বইটই এ আমার নতুন পুরনো মিলিয়ে আঠারোটি গল্পের একটি গল্পগ্রন্থ প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের মধ্যে বা বাইরে যে কেউ বইটই থেকে বইটি ডাউনলোড করে পড়তে পারবেন, অবশ্য একটা ছোট্ট মূল্য চুকিয়ে (মাত্র ৪০টাকা)।

ট্রাফিক জ্যামে অথবা কাজের ফাঁকে টক ঝাল মিষ্টি এই গল্পগুলো আপনার সময়টাকে সুন্দর করে তুলবে। ইবুকটির লিংক-https://link.boitoi.com.bd/J89Q
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৪:৩২
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।

লিখেছেন রাবব১৯৭১, ১৫ ই জুন, ২০২৬ রাত ৮:৪৯

প্রচারণার বেলুন যত বড়ই হোক, বাস্তবতার সূচের সামনে তা এক মুহূর্তেই চুপসে যায়।
=======================================
অক্সফোর্ড ইউনিয়ন ও অক্সফোর্ড বাংলা সোসাইটি নামের ব্রিটেনের কিছু প্রবাসী বাংলাদেশিদের ছোট সংগঠন থেকে দাওয়াত দেওয়া হয়েছে... ...বাকিটুকু পড়ুন

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাকাজার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

×