somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধান্দাবাজ ফেতনা সৃষ্টিকারী মুরুব্বি

১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুরুব্বি মুরুব্বি... উঁহু উঁহু উঁহু...

'নোংরা মানুষ এবং তাদের নোংরা চিন্তাধারার মধ্যে কখনো আটকে যেয়ো না। দেখবে এদের নেতিবাচকতা এতটাই জঘন্য এরা তোমাকে মাকড়সা যেমন জাল বিছিয়ে শিকার ধরে, ঠিক সেরকম নিজের জালের মধ্যে ঢুকিয়ে ছাড়বে!'
কর্মজীবন শুরু করার প্রারম্ভে জনৈক শুভাকাঙ্ক্ষী একবার সদুপদেশ দিয়েছিলেন। তার সেই সদুপদেশ মাথায় নিয়ে চলতে গিয়েও মাঝে মাঝে হোঁচট খাই। বুঝতে পারি বিরাট হাঁ যুক্ত নোংরা কোনো মাকড়সা এখানে সেখানে তার নোংরা মুখের লালা ঝরিয়ে বিষাক্ত করে রেখেছে চারপাশ। সেই পথে চলতে গিয়ে বারবার হোঁচট খাই। তবু মাকড়সা তো দিনশেষে মাকড়সাই! সে কীভাবে জানবে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত! সৃষ্টির সেরা জীব! তাকে পাঁকে ফেলে দেওয়া কি এত সহজ? বিশেষ করে আমার মতো একজনকে যে কী না জীবনের সিংহভাগ সময়ই পার করে এসেছে!

ওহ হ্যাঁ, এই প্রসঙ্গে নিজের বয়সের কথাটাও বলে ফেলতে হয়। আমি বাংলাদেশ সিভিল সার্ভিসে জয়েন করেছি ২০০৫ সালে। চাকরি আছে আর বড়জোর ১০/১২ বছর। কাজেই মুরুব্বি মাকড়সা, আমাকে কি অল্পবয়সী বলা কোনোভাবে যুক্তিযুক্ত?

এর আগেও দেখেছি (গল্প কবিতা ডট কমে) যখন গল্প লেখার প্রতিযোগিতায় কেউ সামনে দাঁড়াতে পারে না, একের পর এক পুরষ্কার জিতে ফেলি, চিটিং করেও কোনো একজন ধান্দাবাজ লেখক আমাকে নামাতে পারে না, তখনই তারা আমার চাকরির পেছনে পড়ে যায়। একে তো ইঞ্জিনিয়ার, তার ওপরে সরকারী চাকরি! এ তো নির্ঘাৎ ঘুষখোর!
একবার গল্পকবিতা ডট কমে এরকম একটা গ্রুপ আমার পেছনে হাত ধুয়েই লেগে গেল। সামুতে অনেকেই আছেন, যারা সেইসময় এই বিষয়টা দেখেছেন। ফলাফল কী হয়েছে? নামাতে পেরেছিল আমাকে?
এটাই মজার বিষয়! যখনই কেউ হাত ধুয়ে পেছনে লাগে, তখন কেন জানি না ভেতর থেকে দারুণ একটা ইন্সপিরেশন বোধ করি। কাজেই প্লিজ পেছনে লাগবেন মাঝে মাঝে। না লাগলে বুঝব কীভাবে আমি কিছু মিছু করতে পারছি?

চাকরিতে অথবা ব্যক্তিজীবনে আমি কতখানি সৎ, সেটার বয়ান আপনার কাছে দিয়ে যাওয়ার কোনো দরকার আছে? পেছনে যদি কারেন্ট খুব বেশি থাকে, তাহলে পূর্তভবনে গিয়ে ফাহ্‌মিদা বারী নামের একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের খোঁজ করলেই সবকিছু 'সার্টিফিকেট' আকারে পেয়ে যাবেন।

আমি এমন কেউ না, যার মুখ লুকাতে হয়। আমি মুখ দেখিয়েই সব জায়গায় অংশ নিই। হোক সেটা আমার কর্মক্ষেত্র, হোক সেটা আমার লেখালেখির জগত।

গার্বেজ লিখছি? চাকরিতে শিটিং করে? ওকে ওকে... খোঁজ নিন খোঁজ নিন। ফলাফল দেখলে নিজেই বড় মুখ করে কিছু বলবেন না!

অনেকের কাছেই শুনেছি, আপনি নাকি একজন বেশ বয়স্ক মানুষ। জানি না কেমন বয়স্ক। আপনাকে তো আবার মুখ লুকিয়ে ব্লগিং করতে হয়! হোয়াট আ শেম! তা একজন বয়স্ক মানুষ হয়ে এভাবে জনে জনে মানুষকে বিরক্ত করে মারছেন? ওহ মুরুব্বি, মরার ভয় হয় না? নাকি 'আল্লাহ্‌র বিশেষ রহমত' এ আপনাকে মরতে হবে না? তাই যাকে যা ইচ্ছা তাই বলেন?

আপনার অত্যাচারে অনেকেই জর্জরিত। গতকাল এক ভাই আমাকে অনুরোধ করেছেন, 'দেখেন ঐ নির্দিষ্ট নিকৃষ্ট লোকটির বিরুদ্ধে রিপোর্ট করে কাজ হয় কী না!
আপনারা রিপোর্ট করলে হয়তো ব্লগটিম বেশি আমলে নিবেন।'

এতটাই চমৎকার ইমেজ আপনার! সেজন্যই পোস্টটা দিলাম। তবে চিন্তা নাই, আপনি আবার কিছু লিখবেন আমি আবার তার প্রত্যুত্তর দিব... এত সময় দেয়ার মতো গুরুত্বপূর্ণ কিছু আপনাকে আমি মনে করি না!!!

বরং গুরুত্বপূর্ণ শব্দটার প্রথম অক্ষর দিয়েই আপনাকে ভূষিত করা উচিত!!
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৩৩
১৪টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×