somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন বছরের শুভেচ্ছা

০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আবার নতুন বছর। আবার নতুন সূচনা।

নতুন বছরে সামুতে ঢুকতেই ব্যানের খবর পেলাম। যাই হোক, সবাই মিলেমিশে থাকতে পারলেই ভালো হতো। কিন্তু কিছু মানুষ মিলেমিশে থাকতেই পারে না। চুপ করে থাকলেও পায়ে পা বাধিয়ে ধরাশায়ী করে ফেলে।

ঝগড়াঝাঁটি করতে করতে আমাদের স্বভাবটা কেমন জানি ঝগড়াটে হয়ে গেছে। শান্তিপূর্ণ আবহাওয়া ভালো লাগে না বেশিদিন। মনে হয় কেউ কেন ঝগড়া করতে আসছে না! সুখে থাকতে ভূতে কিলানো আর কী!

সামুতে আগে যাদের ব্লগার হিসেবে পেয়েছি তাদের একটা বড় অংশই এখন আর নেই। তারা হয়ত এখানে আর আনন্দ খুঁজে পাচ্ছেন না। সত্যি বলতে কী আমিও পাই না। রাজনীতি বিষয়টা নিয়ে সবসময় এত শোরগোল চলছে চারপাশে যে, গৃহবন্দি লেখালেখিই বেশি টানছে। আর তাছাড়া সবাইকেই মত জানাতে হবে কেন? কেউ কেউ নির্বাক থাকুক, অসুবিধা কী?

লিখছি। ব্যস্ততাকে জয় করে একটা বই আগমনের সুখবর দিতে পারলে ভালো লাগে। দিচ্ছি সেরকম একটা খবর।

এবারের বইমেলায় (সম্ভবত নির্বাচনের পরে, রোজার মধ্যে হবে) একটা মোটাসোটা গল্পগ্রন্থ নিয়ে আসছি ইনশাআল্লাহ। প্রকাশিত হবে 'চলন্তিকা' প্রকাশনী থেকে। মোট ৯টি গল্প নিয়ে লেখা এই বইটির প্রচ্ছদ করেছে সুলতান আজম সজল (সজল চৌধুরী)। নয়টি গল্পের জন্য চমৎকার কিছু ইলাস্ট্রেশন করেছেন শিল্পী হাসনাত সোহাগ। বইটির নাম, 'সুচেতনা... কত দূরে তুমি?'

জীবনানন্দের সুচেতনার কথাই বলছি। সেই যে জীবনানন্দ বলেছিলেন, 'সুচেতনা... তুমি এক দূরতর দ্বীপ... বিকেলের নক্ষত্রের কাছে...' ফ্ল্যাপে যা বলেছি,

''সুচেতনার বাস বহুদূরের এক বিচ্ছিন্ন দ্বীপে। এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে তাকে খুব কাছে খুঁজে পাওয়ার আশা করা বাতুলতা মাত্র।

সমাজ সংসারের অজস্র ক্ষত নিয়ে ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে এক অস্থির সময় পার করছি আমরা। সুচেতনা আমাদের বিশ্বাস আশা আর ভালোবাসার আলোকবর্তিকার মতো। আমরা আজ গভীর আবেগভরা মন নিয়ে তার ফিরে আসার প্রত্যাশায় দিন গুনছি। হয়ত কোনোদিন এই সবুজ পৃথিবীতে আবারো ফিরে আসবে সুচেতনা।
কিন্তু ততদিনে এই পৃথিবীতে মানুষের পদচারণা থেমে যাবে না তো?''


সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০২৬ রাত ১০:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্ম হচ্ছে মানুষের তৈরি করা সবচেয়ে বড় মিথ্যা

লিখেছেন রাজীব নুর, ৩১ শে জানুয়ারি, ২০২৬ দুপুর ২:৩০



''ওশোকে একজন মৃত্যুর ভয় নিয়ে প্রশ্ন করলো।
ওশো বলেন, তোমরা তো মৃত, এজন্য মৃত্যুকে ভয় পাও।
যে জীবিত, যে জীবনের স্বাদ পেয়েছে সে জানে মৃত্যু একটি ভ্রান্তি।
জীবন'ই... ...বাকিটুকু পড়ুন

ঝগড়াটে মেটা এআই.....বেটা এআই X#(

লিখেছেন অপ্‌সরা, ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৩


আমি তখন প্রায় সারাদিনই শুয়ে শুয়ে দিন কাটাতে বাধ্য হয়েছি। হঠাৎ করে এমন অপ্রত্যাশিত থমকে যাওয়া মেনে নেওয়া তো দূরের কথা আমাকে যারা একটু আধটুও চেনে তারাও মানতে... ...বাকিটুকু পড়ুন

আজ একটা মেয়ের গল্প বলবো || খালি গলায় গাওয়া একটা নতুন গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৩

আজ একটা মেয়ের গল্প বলবো
এবং
আরো একটা মেয়ের গল্প বলবো

আজ একটা ছেলের গল্প বলবো
এবং
আরো একটা ছেলের গল্প বলবো আজ

থাকতো ছায়ার মতো পাশে পাশে
ছেলেটাকে বলতো সে ভালোবাসে
কিন্তু ছেলেটা তাকে ভালোবাসে নি
ভালোবাসে নি
ছেলেটা... ...বাকিটুকু পড়ুন

অ্যামাজনে আমার বাংলা বই পাবলিশ করার রহস্য

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ৯:২৮

অ্যামাজন বাংলায় বই পাবলিশ করে না বলেই জানতাম। আমি নিজে কয়েকবার চেষ্টা করে পারি নাই। অ্যামাজন রিজেক্ট করে দিয়েছিলো। কিন্তু, আমি হাল ছাড়ি নাই। শেষ পর্যন্ত, গত কয়েক দিন আগে... ...বাকিটুকু পড়ুন

এক দুই তিন, 'না'-এ ভোট দিন

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৪০


১.
সকল নাগরিক
গণভোটে 'না' দিক

২.
জনগণ রাগের চোটে
'না' দেবে গণভোটে

৩.
হয় দেব না ভোট
নাহয় দেব 'না' ভোট

পুনশ্চ:
গণভোট ও নির্বাচন...
'না' না জিতলে প্রহসন ...বাকিটুকু পড়ুন

×