somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চট্টগ্রামে মার্কিন নৌঘাটির পরিকল্পনা!!!! X( X( X(

০২ রা জুন, ২০১২ ভোর ৬:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে তার নৌবাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করতে মরিয়া হয়ে উঠেছে বলে দাবি করেছে ভারতের টাইমস গ্রুপের টিভি চ্যানেল টাইমস নাউ।

সংবাদভিত্তিক এই চ্যানেলে এক অনুষ্ঠানে বলা হয়েছে, এ অঞ্চলে ক্রমবর্ধমান চীনা প্রভাব মোকাবেলা করতেই বঙ্গোপসাগরে মার্কিন নৌবহরের ঘাটি চাইছে যুক্তরাষ্ট্র, যা ভারতের জন্য উদ্বেগজনক।

শুক্রবার ‘আমেরিকা আইস বে অব বেঙ্গল’ শীর্ষক আলোচনায় যুক্তরাষ্ট্র তার সপ্তম নৌবহরের একটি বড় অংশের ঘাটি হিসেবে চট্টগ্রামকে ব্যবহার করতে চায় বলে আলোচকরা উল্লেখ করেন।

অনুষ্ঠানের সঞ্চালক টাইমস নাউয়ের এডিটর ইন চিফ অর্নব গোস্বামী আলোচনার সূচনায় বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠাতে চেয়েছিল। এখন ৪১ বছর পর এই যুক্তরাষ্ট্রই চট্টগ্রামে সপ্তম নৌবহরের ঘাটি বানাতে চাচ্ছে।

কোনো সূত্র উল্লেখ না করে তিনি দাবি করেন, টাইমস নাউ নিজস্ব অনুসন্ধানে জেনেছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বাংলাদেশে তার সাম্প্রতিক সফরে এ নিয়ে বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন ওয়াশিংটনের হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চ ফেলো লিসা কার্টিস, বাংলাদেশে ভারতের সাবেক হাই কমিশনার বীণা সিক্রি, বিজেপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেশাদ্রি চারি, স্ট্যাটেজিক অ্যাফেয়ার্স বিশ্লেষক মাহরুফ রাজা, টাইমস নাওয়ের উপদেষ্টা সম্পাদক ওয়াসবির হুসেইন এবং হংকংভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিসের চীনের প্রতিনিধি অ্যান্টনি উ।

টাইমস নাও দাবি করে, দক্ষিন চীন সাগরে অনেক চীনা ঘাটি ছড়িয়ে রয়েছে যার মাধ্যমে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এশিয়ায় চীনা নৌ বাহিনী প্রভাব বিস্তার করছে। এর মোকাবেলায় চট্টগ্রামে নৌঘাটি চায় যুক্তরাষ্ট্র।

বর্তমানে জাপান, গুয়াম ও সিঙ্গাপুরে মার্কিন সপ্তম নৌবহরের ঘাটি রয়েছে।

তবে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেওয়া মার্কিন পররাষ্ট দপ্তরের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড দাবি করেন, হিলারির বাংলাদেশ সফরে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি।

কিন্তু টাইমস নাওয়ের ওয়াশিংটন প্রতিনিধি প্রিসিলা হাফ দাবি করেন, “যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে হিলারি সপ্তম নৌবহরের ভবিষ্যৎ ঘাটি নিয়ে আলোচনা করে এসেছেন।”

টাইমস নাউয়ের উপদেষ্টা সম্পাদক ওয়াসবির হুসেন বলেন, তার কাছে বাংলাদেশ থেকে তথ্য এসেছে যে, ২০০৮ সাল থেকেই চট্টগ্রামে নৌঘাটি করা নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হচ্ছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিমান ঘাটিগুলো নিয়ে জরিপ চালানোর প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র চায় যে তার নৌযান নারায়ণগঞ্জ পর্যন্ত পৌঁছাক।

তিনি বাংলাদেশের কয়েকজন সংসদ সদস্য এবং সেনা কমান্ডো বাহিনীর সঙ্গে কথা বলে এ তথ্য জেনেছেন বলে দাবি করেন।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ সরকার কঠোর সমালোচনার ভয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আলোচনা পুরোপুরি অস্বীকার করছে। তবে আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার এ ধরণের কোনো সিদ্ধান্ত নেওয়ার ঝুকি নেবে কিনা তা নিয়ে আলোচকেরা সন্দেহ প্রকাশ করেন।

bdnews24.com
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×