একটা বুলেট ধেয়ে এলো নীরবে
উথাল পাথাল হৃদপিন্ডের বেড়া ছিঁড়ে
-ঢুকে গেলো খুব সঙ্গোপনে
এপার-ওপার তোলপাড় হলো
পুড়ে গেলো সব, উড়ে গেলো ছাই
এভাবেই প্রতিটা মুহূর্ত নিজেকে হারাই
মস্তিষ্কের অলিতে-গলিতে-
ব্যাথা নামক দুর্বৃত্তরা করে ছুটোছুটি
তুমি কিন্তু কোরো না শোক
যদি বের হয় কখনো খবরের পাতায়
'দুর্বৃত্তের হাতে নিহত যুবক'!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


