'মা'
তোমাদের ভাগ্য ভাল যে পৃথিবীতে 'মাদার্স ডে' নামে একটা দিন আছে। অনেক পূন্য করে জন্মেছ তোমরা। ৩৬৫ টা দিনের মধ্যে একটা দিন অন্তত আছে যেদিন আমরা অপদার্থ, অকৃতজ্ঞ ছেলেমেয়েরা আমাদের প্রাত্যহিক এবং পার করে আসা জীবনে তোমাদের কীর্তি, অবদানের কথা স্মরণ করি। তোমরা না থাকলে যে জীবনটা কেমন হতে পারতো, এই সত্যটুকু ফিল করি। খুব বেশি পূন্যবতী বলেই বোধহয় ঈশ্বর তোমাদেরকে বরস্বরুপ পৃথিবীতে এই দিনটার অস্তিত্ব দিয়েছেন।
যুগ যুগ জিও মায়েরা।
শুধু আজ রাত বারোটা পর্যন্ত মা!
দেখা হবে তোমাদের মাতৃভক্ত এই সাধু সন্তানদের সাথে আবার আগামী বছর মে মাসের দ্বিতীয় রোববার।
অনলাইনে আবার ভালবাসা দিয়ে ফাটিয়ে ফেলব আমরা তখন। ব্লগের পর ব্লগ, চিরকুট, এসএমএস এর বন্যায় সব সার্ভার ডাউন করে দেব আমরা দামাল ছেলেমেয়েরা আবার। কতোটা ভালবাসি তোমাদের দেখিয়ে দিব তখন আবার।
ওই পর্যন্ত ভাল থেক মা। বেঁচে থেকো।
কিন্তু হ্যাঁ! আমাদের প্রতি তোমাদের ভালবাসার যেন কখনো কোন কমতি না হয় মা।
হ্যাপি মা দিবস।
পৃথিবীর সব মা বেঁচে থাকুক আজীবন সন্তানদের পাশে অন্ধকারে আলোকবর্তিকা আর সুসময়ে একান্ত অবহেলিত একেকজন হয়ে। আর সয়ে যাক অতিআদরের এই অকৃতজ্ঞ সন্তানদের শত শত অবিচার।
আজকের এই দিনে 'তোমাদের অনেক ভালবাসি'- কথাটা বলব কি?
কথাটা বলতে লজ্জা হয় আসলে। তোমাদের ভালবাসার কাছে আমাদের এই 'অনেক ভালবাসা' বিশাল আকাশজুড়ে একফালি মেঘস্বরুপ মাত্র।
তবুও! মায়ের কাছে লজ্জা কিসের?
অনেক ভালবাসি মা।
পৃথিবীতে সবকিছুর প্রয়োজন ফুরিয়ে গেলেও তোমাদের প্রয়োজন কোনদিন ফুরোবেনা।
লাভ ইউ মমস।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


