somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সালমান শাহঃ ঢালিউড আকাশের এক তারার পতন

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুদ্ধি হওয়ার পর থেকেই একটা জিনিস খেয়াল করলাম, মা-বাবা সালমান শাহ বলতে অজ্ঞান!
ছোটবেলায় কার্টুন দেখে দেখে বড় হয়েছি, আর বড় হবার পর বিদেশী মুভি। বাংলা মুভির সাথে পরিচয়টা আমার খুব একটা হয়নি কখনো। যা একটু দেখতাম বা দেখি, তাও কমেডি ছাড়া আর কিছুই মনে হয়না কখনো।
একদিন ভাবলাম কে এই সালমান শাহ; আমার বাবার মত খুঁতখুঁতে মানুষ পর্যন্ত যার এতবড় ফ্যান?
কি আছে বাংলাদেশী লক্কড়-ঝক্কড় ফিল্ম ইন্ডাষ্ট্রীর এই অভিনেতার মাঝে?
গুগল সার্চ দিয়ে কয়েক পেজ টানা একের পর এক ফটো দেখলাম। স্টাইল, গালে হাত দেয়া, ঠোঁটের কোণ কামড়ে ধরার পোজগুলো দেখে দারুণ লাগল। মনে মনে ঠিক করলাম এর কিছু সিনেমা দেখতে হবে। মা-কে বলে রাখলাম এর কোন মুভি টিভিতে দিলে আমাকে যাতে এলার্ট করে।
তার সাথে আমার প্রথমদর্শন হল 'কেয়ামত থেকে কেয়ামত' ফিল্মটা দিয়ে।
এককথায়, অসম্ভব ভালো লাগল ফিল্মটা!
তারপর একে একে স্বপ্নের পৃথিবী, এই ঘর এই সংসার, অন্তরে অন্তরে, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, স্বপ্নের নায়কসহ আরো কয়েকটি ছবি দেখে ফেলি। মুগ্ধ হয়ে দেখি।
এত সিম্পল একটা মানুষ, অথচ স্টাইলের ওয়্যারহাউজ!
বুঝলাম, কেন আমার মা বাবাসহ নির্দিষ্ট একটা জেনারেশন ঢাকাই সিনেমার নির্দিষ্ট একটা সময় তথা সালমান শাহ-এর এতবড় ভক্ত!
.
অবাক হয়ে ভাবি, এই শতাব্দির বলিউডি লিজেন্ডারি স্টাইলের হাওয়া ঢাকাই সিনেমাতেও একদা বয়ে গেছিল; সেই নাইন্টিজে!
নির্দ্বিধায় বলতে পারি, বাংলা সিনেমাকে টিটকারী করার সুযোগ হয়তো এই লোকটা দিত না কখনোই। নিন্দুকদের একেকটা নিন্দার উচিততম জবাব ছুঁড়ে দিতেন অকপটে।
আজ বাংলা সিনেমাকে নিয়ে জোক করার সাহসও হয়তো করতে পারতামনা।
.
আজ এই লোকটির ১৯তম মহাপ্রয়াণ দিবস। আজ থেকে ১৯ বছর আগে এই ব্যাক্তির অকাল প্রয়াণ ঘটে। এক তারকার যবনিকাপাত। অমূল্য একটা জিনিসের অস্তিত্ব ঢালিউড পাড়া থেকে মিসিং, সেটা এই পাড়ার প্রত্যেকটি বাসিন্দাসহ দেশের প্রত্যেকটি নাগরিককে স্বীকার করতেই হবে।
জানিনা আবার কোন সালমান শাহ ঢালিপাড়ায় আবির্ভূত হবে কিনা। অসুস্থ এই ঢালিউডের সুস্থাতার দায় কেউ নেবে কিনা।
নাহ।
হয়তো তেমন কেউ আর আসবেনা।
কারণ কিছু কিছু জিনিসের অভাব অপূরণীয়ই থেকে যায়। কিছু কিছু অভাব কখনোই মেটেনা।
.
যাক, যেখানেই থাকুন খুব ভাল থাকুন। সৃষ্টিকর্তা তাঁকে অনেক ভাল স্থান দিন।
মন থেকে এই দোয়াই করি।।
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×