somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গদ্য কবিতা: সূচনা, বিকাশ ও সম্ভাবনা ( শেষ অংশ)

১৫ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম অংশ

শ্যামলীতে যুক্ত হয় আমি, বাঁশিওয়ালা, হঠাৎ দেখা প্রভৃতি অসাধারন কবিতা।

এরপর তিনি আবার ফিরে যান রোমান্টিক ধারার কবিতায়। গান, কবিতা, গল্প, উপন্যাস, নাটক সমস্ত মাধ্যমেই রবীন্দ্রনাথ সফল। কিন্তু তার সেরা সফলতা -গীতাঞ্জলী-র ইংরেজী অনুবাদ যা তাঁকে এনে দিয়েছিলো বিশ্ব স্বীকৃতি। গীতাঞ্জলী -র কবিতাগুলি অনুবাদ করার সময় এবং পরবর্তীতে তার প্রতিক্রিয়া রবীন্দ্রনাথ ঠাকুরকে গদ্য-কবিতা লেখায় মূল উৎসাহ যোগায়। তিনি বলেন
গীতাঞ্জলী-র গানগুলি ইংরেজী গদ্যে অনুবাদ করেছিলেম। এই অনুবাদ কাব্যশ্রেণীতে গন্য হয়েছে। সেই অবধি আমার মনে এই প্রশ্ন ছিল যে, পদ্য ছন্দের সুষ্পষ্ট ঝংকার না রেখে ইংরেজিরই মতো বাংলা গদ্যে কবিতার রস দেওয়া যায় কিনা।
কাব্যচর্চার ক্ষেত্রে রবীন্দ্রনাথ কি আত্মনিমগ্ন থেকেছেন? যে অসময়টাকে সারা পৃথিবীর কাব্যজগত কেঁপে উঠেছিল আধুনিকবাদ- কবিতায় তিনি কি ঐ ধারাকে ঠিক আত্মস্থ করতে পারেনি? নাকি তিনি সচেতনভাবেই সেই ধারাকে উপোক্ষা করে গেছেন আর দেখিয়ে দিতে চেয়েছেন যে, আগামী দিনের কাব্য হবে গদ্য-কাব্য ! আধুনিক ধারার শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ যে দক্ষতা দেখিয়েছেন তা তাকে এনে দিয়েছে অনন্য অবস্থান। রবীন্দ্রনাথের পরে, এমনকি কেউ কেউ রবীন্দ্রনাথ সহ বিচার করেও জীবনানন্দ দাশকে বাংলা কবিতায় দেন শ্রেষ্ঠত্বের অবস্থান। শিল্পকলায়, কবিতার সাথে কামের রয়েছে একটি গভীর সম্পর্ক, কোন কিছুই উৎকৃষ্ট শিল্পকলা হয়ে উঠে না যদি না তার ভেতর বয়ে চলে কামের উজ্জ্বল ধারা। যৌবন, যৌনতা, সৃষ্টিশীলতা উতপ্রোতভাবে জড়িয়ে থাকে। যৌবনে রবীন্দ্রনাথ যে সৃষ্টিশীলতায় মেতে উঠেছিলেন -সোনার তরী--চিত্রা--কাব্যে, মধ্য বয়সে ক্ষণিকা আর বলাকায় এবং গানের ভুবনে যে সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছেন শেষ জীবনে এসে আধুনিকবাদের তোলপাড় করা ভাঙ্গাচূড়ার সময়টাতে তিনি যে কাব্যচর্চা করেছেন তা অসাধারণ অভিব্যক্তি প্রকাশ করলেও তা রবীন্দ্রনাথের মানের সাথে তাল মেলাতে পারেনি বলে বলা যায়। গদ্য কাব্যে রবীন্দ্রনাথ যেন এক নেতা, পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন, সৃষ্টিশীলতার যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে লড়তে পারেননি। পক্ষান্তরে প্রায় একই সময়ে অনন্য কবি প্রতিভা জীবনানন্দ দাশ যৌবনের সৃষ্টিশীলতার গগনচুম্বী অবস্থানে আধুনিক ধারায় আরো স্পষ্ট করে বললে রবীন্দ্র বলয় থেকে বাইরে এসে লিখেছেন -ধূসর পান্ডুলিপি- (১৯৩৬), বনলতা সেন (১৯৪২) আর আরো কিছু পরে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ রূপসী বাংলা (১৯৫৭)।
জীবনানন্দ দাশ সহ আরো যারা আধুনিক ধারায় চর্চা করেছিলেন, তারা এক একজন অনন্য কবি প্রতিভা, উচ্চ শিক্ষিত, সমকালীন বিশ্ব সাহিত্যে যারা সাবলীল বিচরণ করেছেন তারা রবীন্দ্রনাথকে নেতা মেনে তার কমান্ডে বা দেখানো পথে কবিতা চর্চা করেননি। ফলে গত শতাব্দীর মধ্যে থেকে শেষের দিকে আধুনিক কবিতার ব্যাপক চর্চা হয়। ছোট বা বড় অনেক কবিই আধুনিক ধারায় লিখেন এবং সফল হন। তাই বলা চলে গদ্য কাব্য তেমনভাবে চর্চা হয়নি যদিও আধুনিক ধারার অনেক কবিই তাদের কাব্যগ্রন্থে দু-চারটি গদ্য কাব্য লেখার চেষ্টা করেন।

স্পষ্টত: বলা চলে বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ যে গদ্য-কাব্যের ধারা তৈরী করার পথ দেখিয়েছিলেন আধুনিক কবিতার ব্যাপক প্রভাবে তা স্থবির হয়ে পড়ে।
বিশ্ব সাহিত্যেও নানা চড়াই উতড়াইয়ের পর এক পর্যায়ে গদ্য-কাব্য স্থবির হয়ে পড়ে। কিন্তু ১৯৮৯ সালে Simic তার গদ্য-কাব্যের বই The World doesn't End পুলিৎজার পুরস্কার পাবার পর আবার গদ্য-কাব্যের নানা সংস্করণের প্রকাশনা বৃদ্ধি পেতে থাকে। ইতিহাসের প্রায় প্রতি অধ্যায়েই গদ্য-কাব্য ছিল পরীামূলক বা বিকল্প ধারার সাহিত্য চর্চা কিন্তু বর্তমানে তা এখন মূলধারায় প্রতষ্ঠিত রূপ নিচ্ছে। বর্তমানে গদ্য-কাব্যের সংকলন প্রায়ই চোখে পরে। এখন প্রায়শই দেখা যায় মূলধারার কবিরা গদ্য-কাব্যের পূর্ণ বই লিখছেন। ১৯৮০ সালের শেষের দিকে এই ধারার লেখা জনপ্রিয়তা অর্জনে সম হয় এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন নামী দামী জার্নালে যারা পূর্বে গদ্য কবিতাতে মনোনিবেশ করেননি তারাও গদ্য কবিতাকে অগ্রাধিকার দিচ্ছে। বর্তমানে এই ধারায় সনেট ও ছোটগল্প লেখা হচ্ছে। সমকালীন লেখক যারা গদ্য-কাব্য লেখেন তারা হলেন Michael Benedikt, Robert Bly, Anne Carson, Kim Chinquee, Richard Garcia, Ray Gonzalez, Lyn Hejinian, Louis Jenkins, Compbell, Macgrath, Shila Marphy প্রমুখ।

বাংলাদেশের প্রেক্ষাপটে বলা যায় কবিতার পাঠক প্রায় শূণ্যের কোঠায়। যদিও জাতীয় দৈনিকগুলোতে সাপ্তাহিকভাবে সাহিত্যের পাতা সহ মাসিক, সাপ্তাহিত বিভিন্ন সাহিত্যের কাগজ ও বিভিন্ন ছোট কাগজ গুলোতে কবিতার চর্চা হচ্ছে তবু আমার ব্যক্তিগত জরিপ এই যে, কবিতার পাঠক কেবল তারাই যারা লেখালেখির সাথে জড়িত এবং নিজের কিম্বা পরিচিত কারো লেখা ছাড়া অন্য লেখাগুলো পড়েন না। যারা প্রতিভাবান, বয়সে তরুণ, যৌবনের সৃষ্টিশীলতায় উদ্দীপ্ত তারা গদ্য কাব্যের এই ধারাটিকে আত্মস্থ করে চর্চা করতে পারেন। হয়ত এতে কবিতারই জয় হবে।

তবে স্মরণ রাখতে হবে গদ্য কাব্য যেহেতু ছন্দের স্বাধীনতা নিয়ে কাব্য চর্চা করে তাই যথেচ্ছার ভাবে অযোগ্য লোকের দ্বারা হাস্যস্পদ উপাদানে পরিণত হতে পারে। রবীন্দ্রনাথের বক্তব্যকে পুনরাবৃত্তি করেই এই প্রসঙ্গের ইতি টানতে চাই----
ছন্দে লেখা রচনা কাব্য হয়নি তার হাজার প্রমাণ আছে, গদ্য রচনাও কাব্য নাম ধরলেও কাব্য হবে না তার ভুরি ভুরি প্রমাণ জুটতে থাকবে। গদ্য সহজ সেই কারেণেই গদ্যছন্দ সহজ নয়। সহজের প্রলোভনেই মারাত্মক বিপদ ঘটে, আপনি এসে পড়ে অসতর্কতা। অসতর্কতাই অপমান করে কলালক্ষীকে, আর কলালক্ষী তার শোধ তোলেন অকৃতার্থতা দিয়ে। অসতর্ক লেখকদের হাতে গদ্যকাব্য অবজ্ঞা ও পরিহাসের উপাদান স্তুপাকার করে তুলবে এমন আশঙ্কার কারণ আছে। কিন্তু এই সহজ কথাটা বলতেই হবে,যেটা কাব্য সেটা পদ্য হলেও কাব্য, গদ্য হলেও কাব্য।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১০:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুরাগের ওপারে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০



একটি ফোনকল

রাত ২টা ৪৩ মিনিট।

তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×