somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেরেব্রাল পালসি রোগে অকুপেশনাল থেরাপির ভূমিকা

০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গর্ভাবস্থায় কিংবা শিশুর জন্মের সময় একাধিক সমস্যার কারণে মস্তিষ্কের বিকাশ বাঁধাগ্রস্ত হয় তবে তাকে সেরেব্রাল পালসি(সিপি) বা মস্তিস্কজনিত অবশতা বলে। এর ফলে শিশু স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেনা, মাংসপেশির নিয়ন্ত্রণ থাকেনা, মাংশপেশি দুর্বল থাকে, রিফ্লেক্স ঠিক থাকেনা, স্বাভাবিক অঙ্গভঙ্গি এবং ভারসাম্যে সমস্যা থাকে। এছাড়াও অনুভূতিজনিত, চিন্তাগত, বুদ্ধিগত কিংবা উপলব্ধিগত সমস্যা থাকে যা একটি শিশুর জীবনকে বাঁধাগ্রস্ত করে। এই অবস্থায় আক্রান্ত শিশুর জন্যে অকুপেশনাল থেরাপি অপরিহার্য হয়ে পরে।
অকুপেশনাল থেরাপি চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তির শারীরিক, মানসিক, চিন্তা এবং উপলব্ধিগত, সামাজিক, দৈনিক কাজে সক্ষমতা বাড়িয়ে শিশুটির জীবনযাপনকে যথাসম্ভব স্বাবলম্বী, আনন্দদায়ক এবং উপভোগ্য করে তোলেন।
অকুপেশনাল থেরাপিসটের উদ্দেশ্য থাকে যাতে বাড়িতে, বিদ্যালয়ে, পাবলিক এবং কর্ম পরিবেশে তার কর্ম দক্ষতা সর্বাধিকভাবে বৃদ্ধি করতে পারে। এজন্য অকুপেশনাল থেরাপিসট রোগীকে বিভিন্ন ছোটবড় অর্থবহ এবং উদ্দেশ্যমূলক কাজের মাধ্যমে উপযুক্ত পরিবেশে খাপ খাওয়ানোর পন্থা অবলম্বন করেন।
যেহেতু অকুপেশনাল থেরাপি চিকিৎসার মাধ্যমে হচ্ছে উদ্দেশ্যমূলক ও অর্থবোধক কাজে অংশগ্রহণ করানো তাই একজন অকুপেশনাল থেরাপিসট সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তিকে পরিবেশ অনুযায়ী বিভিন্ন কাজে স্বাবলম্বী করে তোলার চেষ্টা করেন। যেমন-
বাড়িতে:
• খাওয়া দাওয়া
• জামাকাপড় পরিধান
• সাজগোজ করা
• দাঁত ব্রাশ করা
• গোসল করা
• হাতের লেখা
• জিনিসপত্র ধরা
• খেলাধুলা করা
• কম্পিউটার ব্যবহার
• টেলিফোন ব্যবহার
• পরিবার এবং সেবাশুশ্রূষাকারীর সাথে পারস্পরিক ভাব বিনিময়
• নিজের খাবার প্রস্তুত করা
• ঘর গুছানো
• সহায়ক সামগ্রী ব্যবহার
বিদ্যালয়ে :
• কক্ষের দরজা খোলা
• টেবিল কিংবা ডেস্কে বসা
• হাতের লেখা
• টয়লেট উপযুক্তভাবে ব্যবহার
• যানবাহনে ভ্রমণ করা
• বই পড়া এবং সরবরাহ করা
• শারীরিক প্রতিবন্ধকতা জয় করা
• শিক্ষক, সহপাঠীদের সাথে ভাবের আদান প্রদান
• বিদ্যালয়ের কাজসমূহে অংশগ্রহণ করা
• বাড়ির কাজ, এসাইনমেনট শেষ করা
আয়বর্ধনমূলক কাজে:
• ফোন ব্যবহার
• বিশেষ কাজে বিশেষ যন্ত্রপাতির ব্যবহার
• কম্পিউটার ব্যবহার
• সামাজিক যোগাযোগ দক্ষতা
• চাকুরি দক্ষতা
সমাজে :
• জনপথে চলাচল করা
• যানবাহন ব্যবহার
• গাড়ি চালানো
• কেনাকাটা
• সামাজিক ব্যক্তির সাথে যোগাযোগ
• সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ চিহ্নিত এবং ব্যবহার করা
একজন সেরেব্রাল পালসিতে আক্রান্ত ব্যক্তি অকুপেশনাল থেরাপি চিকিৎসার মাধ্যমে তার সামগ্রীক পরিবর্তন এনে দৈনিক জীবনযাপনকে করতে পারেন সুন্দর এবং সুখময়।
লেখকঃ
শম ফারহান বিন হোসেন
ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিসট,
সিআরপি-মিরপুর, ঢাকা।
ই-মেইলঃ [email protected]
মোবাইলঃ ০১৬৮৫৬৫৬১৯৯

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×