দিগন্তের অস্তমিত সূর্যের দিকে তাকিয়ে সমুদ্রের বেলাভূমিতে দাড়িয়ে সাগরকে বললাম, সাগর তুমি এত বিশাল কেন? সাগর বলল: তোমাদেরকে ভাবিয়ে তুলতে। আবার বললাম, তোমার বুকে এতো জল কেন? সে বলল: এ জল নয়, এ আমার অব্যক্ত বেদনা ভরা অশ্রু। আবার বললাম , তুমি এত উত্তাল থাক কেন? সে বলল: এ উত্তালতা নয়, এ আমার ভাষাহীন বুকফাটা আছড়ে পড়া বিলাপ।
সাগর বলল, কে তুমি? আমাকে এত প্রশ্ন করছ কেন? বললাম, আমি একজন সাধারন মানুষ, তোমার সংগে আমার প্রচন্ড মিল আছে ,তাই। তোমার বিশালতা, তোমার অশ্রু, তোমার আছড়ে পড়া বিলাপ সবাই দেখে, আমারটা কেউ দেখে না।।।।।।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




