সানি লিউন! বর্তমানের অসম্ভব আলোচিত মুখ। হিন্দি ছবির পোকাদের কাছে উঠতি একটা বে-সম্ভব পছন্দের অভিনেত্রী। তবে সব ছাড়িয়ে তার অন্য একটা পরিচয় আছে। তিনি কিনা ওয়ার্ল্ডের সেরা একজন অভিনেত্রী। সেই কিনা পর্ণো জগতের সাড়া জাগানো নাম। প্রতিদিন বিনোদন পাতা খুললে দেখি, অনলাইন হোক বা দৈনিক পত্রিকা হোক তার একটা নিয়মিত সংবাদের বিষয় বস্তু। আমাদের স্বনামধন্য(!) বহুল প্রচারিত পত্রিকার বিনোদন পাতার আলোচিত মুখ। সানি লিউন কথাটি উচ্চারণ করতেই পত্রিকাগুলি একবার “পর্ণো” শব্দটি জিকির করবে। “পর্ণো” শব্দটি একবার না নিলে বিনোদন পাতা যেন রস যশ হারিয়ে ফেলে। সম্পাদকের যেন পেটের ভাত হজম হয়না! রাতের ঘুম হারাম হয়ে যায়! একবার জিকির করতেই হয়।
“পর্ণো” শব্দটি নিয়ে পড়া বিব্রত কর অবস্থার বর্ণনা; ৬ষ্ট শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের সাথে কথোপকথনের চুম্বক অংশ শেয়ার করলাম।
--ভাইয়া, মুভি দেখেন?
আমি বললাম, হা।
--কি মুভি দেখেন?
বাংলা, হিন্দি ও ইংলিশ।
--আবার বলল, ভাইয়া সানি লিওনকে চিনেন?
আমি বললাম, হা।
--সেই বলল, আমার ভাইয়া ও তার বন্ধুরা মিলে সানি লিউনের মুভি দেখে, কিন্তু আমাকে দেখতে দেয়না।
আবার প্রশ্ন করল: পর্ণো কি?
কোন মতে উত্তর দিলাম, এটা এক ধরনের ছবি।
--আপনি কখনো দেখেছেন?
উত্তর দিলাম, না।
--পাল্টা প্রশ্ন, কোন ধরনের?
কি থাকে ওখানে গোয়েন্দা কাহিনী? জাফর ইকবাল সারের গোয়েন্দা কাহিনী বা কিশোর উপন্যাসের মত?
উত্তর দিলাম, এই রকমই মনে হয়।
--আমাকে স্তম্ভিত করে দিয়ে বললো, আমিও দেখিনি আপনিও দেখেননি।
তাহলে একটা পর্ণো মুভি নিয়ে আসেন আমরা একসাথে দেখবো!!
রাগে, ক্ষোভে আর লজ্জায় শেষ পর্যন্ত ধমক মারতে হল।
তবে প্রশ্ন হল, পত্রিকার পাতায় এই ধরনের গুটি কয়েক শব্দ বা নিউজ বাদ দিলে কি পত্রিকা বন্ধ হয়ে যাবে? পত্রিকার প্রচার সংখ্যা কি কমে যাবে? অনলাইন নিউজ পোর্টালের কথা তো বলার মত না। এমন একদিন আসবে বাচ্চারা দোকানে গিয়ে পর্ণো মুভি চাইবে?
নতুন প্রজন্মকে কি আমরাই অংকুরে বিনষ্ট করে দিচ্ছি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



