somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল নিয়ে প্রথম আলোর সম্পাদকীয় ও বাস্তবতা!

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল’ শিরোনামে নিবন্ধ আকারে একটি সম্পাদকীয় চোখে পড়লো। স্বভাবত চোখ বুলাতে গিয়ে চমকে উঠি। পুরো নিবন্ধনটি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান গুলোর একচ্ছত্র ক্ষমতাধর ও পেশি বহুল ছাত্র রাজনীতির ধারক ছাত্র সংগঠনটি নিয়ে। জানিনা সাধারণ মানুষ বা অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো এই সম্পাদকীয়টির উপর পুরো আস্থা রাখবে কিনা! কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান একজন ছাত্র ও সংবাদ কর্মী হিসাবে বলবো, প্রথম আলোর এই নিবন্ধনটিতে কোন মিথ্যা ও অবাস্তব কিছুই নেই। এটি ঢাবির একটি খণ্ড চিত্র মাত্র। আজ বিশ্ববিদ্যালয়ের হলগুলো চলে হীরক রাজার রাজ্যের মত। এখানে, বর্তমানে পড়াশুনা বা গবেষণার চেয়ে বেশী চর্চা হয় “রাজনীতি” নিয়ে। ভাইয়ের তেল মারতে বা তেল দিতে পারলেই হয়। পুরো হলের একচ্ছত্র ক্ষমতার কেন্দ্রে ছাত্র সংগঠন। একজন ছাত্র হলে থাকা না থাকার পুরো দ্বায়-দায়িত্ব এখন তাদের প্রধান কাজ। গেস্ট রুমে অকথ্য ভাষায় গালাগালি, এমনকি মারধরও করা হয়। বিনা নোটিশে হাত পা ভেঙে সত্য বা মিথ্যা অজুহাতে হল থেকে বের করে দেওয়ার দায়িত্ব ছাত্র সংগঠনের। হলে থাকতে হলে ১ম বা ২য় বর্ষের ছাত্রদের নৈতিক ও ফরজীয় দায়িত্ব হল প্রোগ্রামে যাওয়া ও গেস্ট রুমে উপস্থিত হওয়া। এখানে হলের প্রাধক্ষ্যের দায়িত্ব হচ্ছে ভর্তির কাজ সম্পন্ন করা ও বছর বছর বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রে Signature করা। আর হলে মারামারি বা কোন অপ্রীতিকর কিছু সংগঠিত হলে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা গণমাধ্যমে বক্তব্য দেওয়া হল প্রক্টরের কাজ। হলের বাকি সব কাজ হয়ে থাকে ফরজীয় উত্তরাধিকার সংগঠনটির কাছে।

পুরো সম্পাদকীয় ও মন্তব্যগুলো খুব যত্ন সহকারে পড়লাম। যেহেতু আমি এখনো ছাত্র তাই অতীতের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সার্বিক অবস্থা সম্পর্কে অনবগত ছিলাম, নিবন্ধনটি পড়ে তারও একটু জ্ঞান হল। আমি ঢালাও ভাবে বর্তমান ছাত্র সংগঠনকে দোষারোপ করবো না কারণ এটা একটা চলমান প্রক্রিয়ার-ই ধারা। আজ এই ছাত্র সংগঠন কাল ঐ ছাত্র সংগঠন। সম্পাদকীয়ের মন্তব্যের ঘরে অনেকে নিবন্ধটিকে মিথ্যা ও বানোয়াট হিসাবে উল্লেখ করেছেন, আবার অনেকে ঢালাওভাবে রাজনৈতিক প্রতিষ্ঠান নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। সবাই ভূত সুযোগ পেলে গাড় মটকাবে। আমরা সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ চাই বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ। হলে থাকার একটা সুন্দর ব্যবস্থা। জানিনা কবে মুক্ত হবে এই দৈন্যদশা থেকে। তবুও আশায় বুক বেঁধে বসে আছি। আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, প্রিয় ক্যাম্পাস মুক্ত হবে রাহুর গ্রাস থেকে।

প্রথম আলোর নিবন্ধটিঃ http://goo.gl/QFR6fE
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:৩২
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×