আজ এমন একটা ঈদ যা হয়তো আমার মত অনেকের মুখে হাসি ও আনন্দের কারণ হতে পারছেনা, পুরো রাত অস্থির হয়ে এক বুক নিশ্বাসের পাহাড় নিয়ে অপাশ ওপাশ করে কাটিয়ে দিয়েছি। গায়ে নতুন জামা কাপড়ের আঁচ লাগাতে ইচ্ছে হচ্ছেনা, ইচ্ছে হচ্ছেনা ভাল কোন কিছু খেয়ে পেট ভরাতে, তেল মাথায় আতর লাগিয়ে হাসতে হাসতে ছোট ভাইকে নিয়ে ঈদের পথ ধরতে ইচ্ছে হচ্ছেনা। আজ আমাদের নারীদের হাতে লাল টকটকে মেহেদীর রং অথচ এই ঈদের দিন "গাজার" মায়েদের হাতে হয়তো ছিল নিজের, নিজের প্রাণের সন্তানের, প্রেমময় স্বামীর লাল টকটকে রক্ত। আমাদের পুরুষের গায়ে সদ্য কেনা চকচকে পাঞ্জাবী, অথচ আমাদেরই ভাই গাজার পুরুষের গায়ে অন্যায় আক্রমনের শিকার ও তার প্রতিবাদ করতে গিয়ে অজরে গড়িয়ে পড়ছে চকচকে লাল খুন। আজ আমাদের চারদিকে খুশির পাহাড়, গাজার চারদিকে লাশের পাহাড়। সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় কোন অর্ধ খোলা নারীর প্রতি লুলুপ দৃষ্টি দিতে, কিংবা উম্মাদ হয়ে খুশিতে বকবক করতে! এ কেমন ঈদ! কেমন করে পারবো এই ব্যর্থতা মুছতে, মুছে দিতে! আমরা কি মানবতার শেষ স্তরের প্রতিবাদ বা ঘৃণাটুকু করতে পারিনা! এই একদিন, এই একটা ঈদ সাদামাটা কাটিয়ে দু'হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারিনা! আজ একটা দিন তাদের সাথে সহমর্মিতা করে কাটিয়ে দিতে পারিনা! নাকি বাঙালী, আর সংকর জাতি বলে জোয়ারে গা ভাসিয়ে দিব। আমি ব্যক্তিগত ভাবে আমার শুভাকাঙ্ক্ষী কাউকে ঈদের এসএমএস দেয়নি যারা দিয়েছে তাদের সৌজন্যতার খাতিরে দিয়েছি, আজ এই এসএমএস, এই ঈদ মোবারকের কোন দাম আমার কাছে নেই। আল্লাহ শান্তি দাও, শক্তি দাও, জ্ঞান দাও আমাদের কে। আজ খুশিতে লাফানোর মত নির্বুদ্ধ ও নির্বিবেক আমাকে করোনা।
আলোচিত ব্লগ
পরিস্থিতি কি জটিল?

আজকের ডায়েরী- ২০৩

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন
আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন
Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥


শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ
সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।