somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু অর্কের প্রেম

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক যুগ আগের কথা,
আমরা কয়েকজন ভালো বন্ধু ছিলাম। জীবনের বাস্তবতা আমাদের সবাইকে একের অপরের কাছ থেকে অনেক দূরে ঠেলে দিয়েছে। আজ পুরানো দিনের স্মৃতিচারণ করছি।

আমার একটা বন্ধু ছিলো। নাম!! ( আসল নাম গোপন রাখলাম) তার নাম ছিলো অর্ক।
অর্ক খুব প্রাণবন্ত একজন মানুষ ছিলো। অর্ক সমাজ বিজ্ঞানের ছাত্র, চোখে অনেক স্বপ্ন। কিন্তু বাস্তবতার কারনে অর্ককে খু্ব তাড়াতাড়ি একটা চাকুরী নিতে হলো। সেই সঙ্গে অর্কের বাবা খুব তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় অর্ককে পুরো সংসারের দায়িত্ব নিতে হলো। অর্ক বড় ছেলে তাই বাংলাদেশের নিয়ম অনুযায়ী এই দায়িত্ব তারই।
যাই হোক, এখন আসি মূল গল্পে। আমার বন্ধু অর্ক এক ভীষন লাবন্যময়ী কন্যার প্রেমে পড়লো। প্রায়ই দেখতাম অর্ককে মেয়েটির সঙ্গে রিকশায় করে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটি শুধু আকর্ষণীয় ছিল না, ছিল ভীষন মিষ্টি এবং শিক্ষিত ও রুচিশীল।
চুপিচুপি অর্ককে প্রশ্ন করলাম: কে রে?
অর্ক মুখ নীচু করে কান লাল করে বললো: কলিগ।
আমি বললাম: আর কিছু না !!
অর্ক বললো :না। সেই মেয়েটির সঙ্গে অর্ককে বানিজ্য মেলা থেকে শুরু করে বই মেলা, চটপটি- ফুচকা খেতে, টি.এস.সিতে আড্ডা দিতে, নাটক দেখতে যাওয়া সব জায়গায় দেখতাম।
একদিন ধরলাম অর্ককে। বললাম, এই তোরে তো দেখলেই বোঝা যায় তুই মেয়েটির প্রেমে পড়েছিস।
অর্ক স্বীকার করলো সে মেয়েটির প্রেমে পড়েছে।
জিগ্যেস করলাম, মেয়েটি জানে।
ও মন খারাপ করে বললো: না।
আমি বললাম, বলিস না কেন?
অর্ক বললো: মেয়েটা কোন এক হিন্দু ছেলেকে ভালোবাসে।
তারপর আর আমার কিছু বলার ছিল না।

দুই তিন মাস পর অর্ক আমাকে অনেক রাতে ফোন দিলো। বললাম, এত রাতে?
ফোনে গলা শুনে বুঝতে পারলাম, অর্কের কোন একটা সমস্যা হয়েছে।
আমি জিগ্যেস করলাম: কি হয়েছে?
বললো: মেয়েটির সঙ্গে সেই হিন্দু ছেলের সম্পর্ক আসলে অনেক আগেই সমাপ্তি ঘটেছে।
আমি বললাম: তাহলে?
অর্ক বললো :আসলে সমস্যা অন্য জায়গায়।
আমি বললাম: ভালবাসলে সমস্যা আবার কি? জিগ্যেস করলাম, বলতো মেয়েটাকে নিয়ে তোর মনের মাঝে কি কোন দ্বিধা আছে বা অন্য কোন মোহ আছে? আসলে কি ওকে ভালবাসিস না?
অর্ক বললো: কিসের মোহ, কিসের দ্বিধা? ওকে আমি ভালবাসি। ওকে যে কতটা ভালবাসি তা মুখে বলে বোঝানো যাবে না। যখন ও শাড়ী পরে সামনে আসে তখন মনে হয়, ঐ শাড়ীটা শুধু ওর জন্য তৈরী করা হয়েছে। আমার ডিউটি না থাকলেও শুধু এই মেয়েটিকে দেখার জন্য একবার অফিসে যাই আমি। ও যখন আমার পাশে বসে, তখন মনে জীবনটা সত্যি অনেক সুন্দর। ও যখন হাসে, মনে হয় পুরো পৃথিবী ঝলমল করে উঠে। ও যখন মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকায় আমি চট করে ওর চুলের গন্ধ নেই। চশমার আড়াল থেকে গোপনে ওর দিকেই তাকিয়ে থাকি।
আমি বললাম: এত ভালবাসিস, তাহলে বলতে সমস্যাটা কোথায়? অর্ক বললো : মেয়েটি বৌদ্ধ। মাকে জানাবো কিভাবে?
অর্ক মুসলিম আর মুসলিম পরিবারের সঙ্গে একজন বৌদ্ধ মেয়ে কিভাবে মানিয়ে নিবে? আর ইসলাম ধর্মে নাকি আছে, বিধর্মীকে বিয়ে করা যাবে না।
আমি ভীষন অবাক হয়েছিলাম আর বলেছিলাম, ভালবাসা কি আর ধর্ম মানে?
অর্ক বললো: বু্ঝতে পারছিনা কি করবো?
আমি বললাম: সরি তোর এই সমস্যার সমাধান আমার পক্ষে দেয়া সম্ভব না। তোর কাছে প্রেমের চেয়ে ধর্ম বড়। পৃথিবীর খুব কম মানুষই সত্যিকারের ভালবাসা খুঁজে পায়।

অর্ক কোনদিনও সেই মেয়েটিকে তার ভালবাসার কথা জানাতে পারেনি। তখন আমি নিজেও আসলে ইসলাম ধর্ম সম্পর্কে সেভাবে জানতাম না। নয়তো তাকে জানাতে পারতাম:

-মুসলিম নারীরা বিধর্মী পুরুষদের বিয়ে করতে পারে না। মুসলিম মেয়েরা বিধর্মী পুরুষকে তখনই বিয়ে করতে পারে, যখন বিধর্মী পুরুষটি ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু মুসলিম পুরুষদের জন্য ঠিকই বিধান আছে একজন বিধর্মী নারীকে বিয়ে করার। নিচের আয়াত টি মুসলিম পুরুষদের বিধর্মী নারীকে বিয়ের অনুমতি স্পষ্ট করে তোলে:

''আজ তোমাদের জন্য বৈধ করা হলো সব ভালো বস্তু এবং যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তাদের খাবার তোমাদের জন্য বৈধ এবং তোমার খাবার তাদের জন্য বৈধ। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ। যখন তোমরা তাদেরকে মোহর দেবে, বিবাহকারী হিসেবে, প্রকাশ্য ব্যভিচারকারী বা গোপনপত্নী গ্রহণকারী হিসেবে নয়’। {সূরা আল-মায়িদা, আয়াত : ৫} এ আয়াতে আল্লাহ তা‘আলা সতী-সাধ্বী খ্রিস্টান ও ইহুদীদের বিয়ের অনুমতি দিয়েছেন''

আজ অনেক দিন পরের কথা। অর্ক এখন তিন সন্তানের বাবা। খুব তাড়াতাড়ি মায়ের পছন্দের মুসলিম মেয়েকে বিয়ে করেছে। মাঝে মাঝে ছেলের সঙ্গে ফুটবল খেলার ভিডিও ফেসবুকে পোষ্ট করে।

আমার খুব প্রশ্ন করতে ইচ্ছে করে, অর্ক, এই মেয়েটিকে (ওর স্ত্রী) দেখলেও কি তোর মনে হয় : শাড়ীটা শুধু ওর জন্যই তৈরী করা হয়েছে? মনে হয় পৃথিবীটা সত্যি ভীষণ সুন্দর!! জিজ্ঞ্যেস করা হয় না। শুধু দীর্ঘশ্বাস পড়ে।

ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×