আজ প্রায় এক বছর হতে চললো। বিচার পেলনা সাগর-রুনির পরিবার। রুনির মা যখন কাঁদেন,মেঘ বলে: তুমি কি বাবা-মার জন্য কাঁদছো? বিচারের জন্য আর্তনাদ করছে সাগর-রুনির আত্মা দ্বারে দ্বারে।
আমি সাগর রুনি হত্যার বিচার চাই। বিচার চাই ঐ সব মানুষদের যারা সাগর-রুনিকে নিয়ে জজ মিয়া নাটক সাঁজানোর প্রচেষ্টা চালায়। আমি বিচার চাই, বিচারের নামে প্রহসনের। বিচার চাই এই দুটো মানুষের হত্যাকারী এবং তাদের সহযোগীদের। আমি বিচার চাই, সেই সব নরপশুদের যারা রুনির গায়ে কাদা ছিটায়। আমি বিচার চাই সেইসব মানুষের যারা বলে, সাগর-রুনি তো বেডরুমে খুন হয়েছে। আমি বিচার চাই সেইসব মানুষের যারা মেঘকে ব্যবহার করে খেলা করে।
আমি বিশ্বাস করি, সরকারের সঠিক সহযোগিতা থাকলে খুনীদের সনাক্ত করা সম্ভব ছিলো এবং এখনো তা করা যায়। সরকারের কোন এক বিশেষ দূর্বলতাই সাগর-রুনির হত্যাকারীদের গায়েব হতে সাহায্য করেছে।
আর কতদিন এভাবে অথর্বের মতো বসে থাকতে হবে জানি না। মাঝে মাঝে গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমরা মানুষরা এত নিষ্ঠুর কেন? নতুন খবরের সঙ্গে কেন ভুলে যাই, এই মানুষ গুলো আমাদের সঙ্গী ছিলো, তাদেরও ছিলো বাঁচার অধিকার।
ফারজানা কবীর খান (স্নিগ্ধা)
সর্বশেষ এডিট : ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



