somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

টুকরো উষ্মা ।

০৩ রা জুন, ২০১৪ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
ক্যালসিয়াম কার্বাইডে আম পাকানো যায় । ফরমালিন মাছ-মাংশ, ফল-মূল ইত্যাদির পচন রোধ করে । ইউরিয়াতে মুড়ি সাদা হয় ।

অশিক্ষিত, আধাশিক্ষিত এবং অমানুষ ব্যবসায়ীদেরকে এই সব রাসায়নিক তথ্য শেখালো কারা ?
ওদেরকে ধরে ঝুলানো উচিৎ আগে ।

(২)
কানা খোঁড়া প্রতিবন্ধী সন্তান জন্ম নেবে । দীর্ঘশ্বাস ফেলে বলবেন, আল্লাহ্ দিয়েছেন, কী আর করা ।
ক্যান্সার কিংবা কিডনী সমস্যায় স্বজন মারা যাবে । অশ্রুসজল কন্ঠে বলবেন, আল্লাহ্‌র মাল আল্লাহ্ নিয়ে গেছে, আমরা মানুষ কী করতে পারি ?

ওদিকে আল্লাহ্‌র দেয়া খাদ্যদ্রব্যে ঠান্ডা মাথায় বিষাক্ত বস্তু মিশিয়ে যাবেন, কিংবা দিনের পর দিন বিষাক্ত খাদ্যদ্রব্য খেতে থাকবেন ।
প্রতিবাদহীন, প্রতিরোধহীন ।

(৩)
''আরে বিসমিল্লাহ্ বলে খেয়ে ফেলুন । কিছ্ছু হবে না ।''

বিষাক্ত ফলমূল পেটে চালান করতে দ্বিধাগ্রস্ত কাউকে এমন কথা প্রায়ই শুনতে হয় ।

কিন্তু মনে রাখবেন, 'বিসমিল্লাহ্'র কোন দায় নেই লোভ, অজ্ঞতা ও ঔদাসীন্যের অনিষ্ট থেকে আদম সন্তানকে বাঁচানোর ।

(৪)

বাজারে, ফুটপাতে হাঁটতে হাঁটতে শুনতে পাই কান্নার শব্দ, বিক্ষুব্ধ অভিশাপের শব্দ ।

চারপাশে তাকাই, দেখি থরে থরে সাজিয়ে রাখা কলা, আনারস, কাঁঠাল, লিচু, আম । পাকা পাকা, রসালো, জিভে জল আনা ।
বর্ণে, গন্ধে অপরূপা, চিত্তাকর্ষক তারা, তবুও বারোয়ারী নারীর মতোই অস্পৃশ্য, ক্ষতিকর ।
মানুষের অপরিমিত লোভ আজ আল্লাহ্র নেয়ামতকে করেছে নষ্ট, অমৃতকে করেছে বিষ ।

ম ম করা লোভনীয় গন্ধে প্রাণ আনচান করে উঠে, জিভে জল আসে । কিন্তু মন খারাপ করে মুখ ফিরিয়ে নিই, ঘরে ফিরে আসি শূন্য হাতে ।
নাহ্, টাকার অভাব অত হয়তো নেই, কিন্তু সাহসের অভাব আছে খুবই ।
জেনে-শুনে বিষ খাওয়ার সাহস ক’জনের হয় বলুন ?

বৃক্ষ থেকে শুরু করে বিপণী পর্যন্ত আসতে আসতে বিচিত্র সব রাসায়নিক পদার্থের বহুমাত্রিক ও বিকৃত আদরে সারল্য ও মহিমা হারিয়ে মানুষের দ্বারে বেগানা হয়ে হাজির হয় আমাদের দেশীয় ও চিরদিনের আপন মৌসুমী ফলরা ।
কত কাছে, তবুও কত দূরে !

শুধুমাত্র ওজনে কম দেয়ার কারনে আসমান-জমীনের প্রভু এক মানবগোষ্ঠীকে একদা নিশ্চিহ্ন করে দিয়েছিলেন পৃথিবী থেকে । আর আজ ?

ওজনে কম দেয়া, ভেজাল মেশানো, পণ্যের গুন-মান নষ্ট করা, অতি মুনাফা, অবৈধ মজুতদারী ইত্যাদি ভয়ংকর সব অপরাধ একই সাথে অবলীলায় করে যাচ্ছে এই মূর্খ ও পাপাচারী মানবগোষ্ঠী । অথচ আল্লাহ্ রাব্বুল আলামীন তাদেরকে দিয়ে যাচ্ছেন বিশাল ‘অবকাশ’ ।

কৃতজ্ঞতা জানাতে হয় মানবতার মহান পুরুষ আমাদের রাসুল সা কে এইজন্য । নইলে আল্লাহ্র রোষানলে পড়ে আমাদের এই মানবসমাজ অন্ততঃ দশবার ধ্বংশ হওয়ার মতো যোগ্যতা অর্জন করে বসে আছে সেই কবেই ।

মানুষকে ভালোবেসে আল্লাহ্ তাদের জন্য দুনিয়াতে দিয়েছিলেন উৎকৃষ্ট বেহেশতী নেয়ামত ফল । কিন্তু আফসুস ! কিছু মানুষের অপরিনামদর্শী লোভ ও নির্বুদ্ধিতায় সেই নেয়ামত আজ মানবের জন্য নিকৃষ্ট ও ক্ষতিকর বস্তুতে পরিণত হয়েছে ।

আল্লাহ্‌র নেয়ামত ফলরা আজ তাই কাঁদে, নালিশ জানায়, অভিশাপ দেয় তাদেরকে, যাদের আনন্দ ও রসনাবিলাসের জন্য তাদেরকে সৃষ্টি করা হয়েছিল ।

কান পেতে শুনতে চেষ্টা করুন ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×