somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রমজানের উপবাস ।

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৪:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোটর গাড়ির কার্যকক্ষমতা বৃদ্ধি, রক্ষা এবং এর স্হায়ীত্বের জন্য বছরে একবার অন্তত গাড়িকে গ্যারেজে পাঠিয়ে সার্ভিসিং করাতে হয় । বাড়ির ছাদে রক্ষিত পানির ট্যাংকটিকেও বছরে অন্তত একবার সম্পূর্ণ পানিশূন্য করে শুকিয়ে নেয়াটা ট্যাংক এবং মানব স্বাস্থ্যের জন্য হিতকর ।

একইভাবে বছরে একবার অন্তত সারাদিন উপুস থাকার মাধ্যমে দেহের পরিপাকতন্ত্রটিকে একটু বিশ্রাম দেয়াটাও মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত কল্যানকর । বিজ্ঞান এমনই বলে । এইজন্য পৃথিবীর বিভিন্ন ধর্মে রয়েছে উপবাসের প্রথা ।

মহান ও বিজ্ঞানসম্মত ধর্ম ইসলামেও রয়েছে একমাস সিয়াম সাধনা । আল্লাহ্ মানবদেহ ও আত্মার পরিচর্যার জন্য রেখেছেন এই চমৎকার ইবাদতের ব্যবস্থা ।

কিন্তু কিছু মানুষ রোজার মাসে ভোজনের উৎসব শুরু করে দেয় । দিনের বেলায় যতোটা না উপুস থাকে, রাতের বেলা তারচে’ বহুগুনে ভোজনের জমকালো উৎসব বসায় । এমনকি সারা বছর যারা রাতের বেলায় কম আহারে অভ্যস্ত, তারাও এ মাসে দিনের বেলায় আহার বন্ধ করে দিয়ে রাতে তা সুদে-আসলে পুষিয়ে নেয় ।

রোজায় ভালো না খেলে চলে না । এ কথা কেন বলা হয় জানি না । তাই রোজা এলেই দোকান-পাট-হাট-বাজারে উত্তম খাদ্যবস্তুর ব্যাবসায় রমরমা হয়ে উঠে । লোভী ও অতি মুনাফাখোরদের ভাগ্য খুলে যায় । আর সাধারন আয়ের মানুষদের দুর্দশা আরো বাড়ে ।

ভোজনের জন্য যুক্তি আছে অবশ্য । এ মাসের আহারের হিসাব আল্লাহ্‌ নিবেন না বা এ জাতীয় কথা । তবে আহারের না হোক, হিসাব যে বৈধ অবৈধ আয় কিংবা অপচয়ের বেলায় স্থগিত থাকবে না এ কথাটিও অনেকে ভুলে যান ।

সাধারন মুসলমানের কথা না হয় বাদই দিলাম, অনেক সুন্নাতের পাবন্দী আলেমওলামারাও আহার করতে বসে পেটের কিয়দংশ খালি রেখে উঠার হাদিসটি বারবার বিস্মৃত হয়ে যান এ মাসে । ফলে বাড়তে থাকে তাদের মেদভুঁড়ি আর হারাতে থাকেন তারা শারীরিক কর্মক্ষমতা ।

চর্ব-চোষ্য-লেহ্য-পেয় হরেকরকম মজাদার খাবারের অত্যাচারে রমজানে মুসলমানের পরিপাকতন্ত্রটি কাংখিত বিশ্রামের পরিবর্তে আরো ব্যস্ত হয়ে পড়ে । এবং রোজার অনেক উদ্দেশ্যই পূরণ হয় না ।

তাই রমজানে মুসলমানদের কম খাওয়া উচিৎ । উপবাসের তীব্রতায় তাদের উচিৎ গরীব ও প্রকৃত উপবাসী মানুষদের কষ্টের তীব্রতা হৃদয় দিয়ে অনুভব করার চেষ্টা করা । স্বল্প ও সাধারন মানের আহারে ইফতার ও সেহরী সম্পন্ন করে তাদের উচিৎ গরীব দুঃখীদের মাঝে বেশী বেশী খাদ্যবস্তু কিংবা অর্থ বিতরন করা । তবেই রমজানের উপবাস সার্থক ও অর্থপূর্ণ হয়ে উঠবে ।

সন্তুষ্ট হবেন মহান রব ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×