somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিত, ............. এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না । (ছোট গল্প)

০৯ ই মে, ২০১৫ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
এশার নামাজ পড়ে বাসায় আসতেই বিদ্যুৎ চলে গেল । আইপিএসটাও সমস্যা করছে । তাই অন্ধকারে বসে আছি । ইচ্ছে করছে না উঠে গিয়ে মোমবাতি জ্বালাতে । অন্ধকারটাই ভালো লাগছে এ মুহূর্তে । অলসভাবে ফোনবুকটা স্ক্রল করছি । মাঝে মাঝে লোড কমাতে পুরানো এবং অপ্রোয়জনীয় কনটাক্টগুলি ডিলিট করে দিচ্ছি ।

একটা নামের উপর হঠাৎ চোখ আটকালো । মনোয়ার আংকেল ।

সম্পর্কে আমার চাচা । আব্বার দুঃসম্পর্কের ভাই । আমাদের বাসায় আগে প্রায়ই আসতেন । বুড়ো হলেও অত্যন্ত রসিক মানুষ । দুই ছেলে দুই মেয়ে তার । অঢেল সম্পত্তির মালিক । ক্রিকেট পাগল ছিলেন বলে আমার সাথে চাচার খুব বনতো । তাই ক্রিকেট নিয়ে প্রায়ই দীর্ঘ আলোচনা করতাম । মাঝে মাঝে একসাথে বসে খেলাও দেখেছি ।

ফোনে কথাবার্তা হতো আগে নিয়মিত । কিন্তু মনে হয় বছর খানেক হয়ে যাবে কোন ফোন টোন করেন না তিনি । আমিও নতুন চাকরীর কারনে বাড়িছাড়া হয়ে আর প্রচন্ড ব্যস্ততায় তার খোঁজ নিতে প্রায় ভুলেই গেছি ।

অন্ধকারে বসে আছি । হাতে কোন কাজে নেই । তাই ফোন লাগালাম তাকে । অনেকক্ষন ধরে রিং হতে থাকলো । ধরছে না । একেবারে শেষ মুহূর্তে কল রিসিভ করলেন তিনি ।
--হ্যালো ।
কেমন যেন ক্লান্ত ও বিধ্বস্ত কন্ঠ ।

--আসসালামু আলাইকুম, আংকেল । কী খবর ? কতদিন হয়ে গেল কোন ফোন-টোন করেন না । ব্যাপার কী ? ভুলে গেলেন নাকি ?
--ক্যামনে ফোন করুমরে ভাইস্তা, আমি আছি মহা আজাবের ভেতরে । আমার খবর কেউ রাখে ? জ্বইলা পুইরা মরতাছি আমি ।
--মানে, কী হয়েছে চাচা ?
--কী আবার হয় নাই ? জীবনে যত ভুল আর পাপ করছি এইগুলার শাস্তি পাইতাছি এখন । পোলা মাইয়ারা সহায় সম্পত্তি পাইয়া আমার কথা গেছে ভুইলা । কেউ একবার মনেও করে না । যত্তোসব বেঈমান পুলাপাইন জন্ম দিছি । ওদের জন্যই জীবনটা শেষ করছি । কত হারাম কামাইছি । কত মানুষের হক নষ্ট করছি । নামাজ কালাম পড়ার সময় পাই নাই । নিজের যত্ন নিতে পারি নাই ঠিকমতো । সব এই বেঈমান পুলা মাইয়াগো লাইগা । এখন তারা আমার কথা ভাববার সময়ও পায় না । বুঝবো একদিন । সময় হোক ওরাও বুঝবো আল্লাহ্‌র বিচার ক্যামন ।

এক নিঃশ্বাসে অনেকগুলি দুঃখের কথাগুলি বললেন তিনি ।

আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম । কী বলে সান্ত্বনা দেবো এই বয়স্ক মানুষটিকে বুঝতেই পারছিলাম না । তাও বললাম,
--কী করবেন আংকেল ? দুনিয়াটাই খারাপ হয়ে গেছে ।
--আর দুনিয়া ।
আবারও দীর্ঘশ্বাস ফেললেন তিনি । তারপর বলতে লাগলেন,
--এই দুনিয়া দুনিয়া করতে করতে ভাইস্তা আখিরাতটা হারাইছি । পেছনের জিন্দেগীর কথা মনে পড়লে এখন মাথার চুল ছিঁড়তে ইচ্ছা হয় । জাইনাও জানি নাই বুইঝাও বুঝি নাই । আল্লাহ্‌র দেওয়া লম্বা হায়াতটারে নষ্ট করছি শয়তানের ধোঁকায় পইরা । জীবনে মসজিদের ধারে কাছেও যাই নাই, কুরআন হাদিস ছুঁইয়াও দেখি নাই । এখন বুঝি কী ভুল করছি ।

একটু দম নিলেন তিনি । আমিও তাকে একটু সুস্থির হতে সময় দিলাম ।

তারপর যেন আন্মনেই বলতে থাকলেন,
--ভালো মানুষের সাথেতো চলি নাই সারা জীবন । যত আকাম কুকাম কইরা বেড়াইছি, কত মানুষের হক নষ্ট করছি, বাপ মা’র কথা শুনি নাই । অহন হাড়ে হাড়ে টের পাইতাছি । জানটা তেজপাতা হইয়া গেছেরে ভাইস্তা । আর সহ্য হয় না । মানুষ না হইয়া যদি অন্য কোন প্রাণী হইতাম ।

--আরে অত অধৈর্য্য হন কেন চাচা ? এখনওতো সময় আছে ? তওবা করে………
--আহ্হারে ভাইস্তা, বুকফাটা আর্তনাদ করে উঠলেন তিনি, সময় কী আর বইসা থাকে ? অনেক দেরী হইয়া গেছে । এখন আর কিছুই করার নাই । আমি জন্মের মতো শেষ ।

শেষের দিকের কথাগুলি কীসের যেন শোঁ শোঁ শব্দে অস্পষ্ট শুনালো । শব্দ বাড়তেই থাকলে আমি আর না জিজ্ঞেস করে পারলাম না,
--চারপাশে কীসের এত শব্দ হচ্ছে, চাচা ?

--ঐ যে আইতাছে, আমার শরীরের হাড্ডি মজ্জা এক করতে । আইজকা খবরই আছে আমার । ভাইস্তা আমার জন্য দোয়া কইরো । আর কথা বলার সময় নাই ।
চাচার কন্ঠে আতংক ফুটে উঠলো ।

--চাচা, চাচা ।
আমি আরো কিছু বলতে গেলাম । কিন্তু ডিসকানেক্ট হয়ে গেল ফোনটা ।
আমি কতক্ষন কিংকর্তব্যবিমূঢ় হয়ে বসে রইলাম ।

(২)

পরের সপ্তায় ছুটিতে বাসায় ফিরলাম । দুপুরে খাওয়ার টেবিলে বসে কথাচ্ছলে আব্বার কাছে জানতে চাইলাম,
--আব্বা, মনু আংকেলের খবর কিছু রাখেন ? উনি কি এদিকে আজকাল আসেন না ?

আব্বা ভাত খাওয়া বন্ধ করে ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন ।
--কোন্ মনু ?
--ঐ যে আপনার দুঃসম্পর্কের চাচাতো ভাই । টিএন্ড টির সামান্য লাইন ম্যান ছিল । পরে বিশাল সম্পদের মালিক হয়ে যায় ।

আব্বা অবাক হয় ।
--সেতো মাস চারেক আগে স্ট্রোক করে মারা গেছে ? তুই জানিস না ?
--হোয়াট !! মারা গেছে ? মনু আংকেল ?
--হ্যাঁ । অবশ্য তুইতো ঢাকার বাইরে ছিলি জানবি কী করে ?
আব্বার সহজ ব্যাখ্যা ।

আচমকা বিষম খেয়ে ভয়ংকরভাবে কাশতে শুরু করলাম আমি ।
আব্বা তাড়াতাড়ি পানি এগিয়ে দিলেন । আমার মাথা ঘুরতে থাকে । একটা কথাও আর না বলে তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে আসলাম আমি ।

নিজের রূমে গিয়ে ধপাস করে বিছানায় শুয়ে পড়লাম । ফোনটা হাতে নিলাম । ভয়ে ভয়ে মনু আংকেলের নাম্বারটাতে আবার কল করলাম ।

দুঃখিত ------------ এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না ।
আবার ট্রাই করলাম । আবার । আবার ।
ফোনটা বন্ধ ।

কম্পিত হাতে কল হিস্ট্রী চেক করলাম ।
নেই ! মনু আংকেলকে কল করার কোন রেকর্ড গত সাত দিনের হিস্ট্রীতে নেই ! অথচ আমি ড্যাম শিওর, মনু আংকেলের সাথে চারদিন আগে সন্ধ্যায় কথা বলেছি আমি ।

-------------------------------------
মু আমজাদ হোসেন ।
৯ই মে ২০১৫ খৃষ্টাব্দ ।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৫ রাত ১১:৪৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×