নানা সংকেতে আঁকা গুহামুখে
বিস্ময় ও মুগ্ধতায় ক্রমশ: ঘনীভূত হয়,
শৈলী উদ্ভাবনের একটি সহজাত তুমুল বাসনা ।
সংকেতেই পাল্টে যায় সংকেতের প্রতিশ্রুতি
সংকেতেই পাল্টে যায় সংকেতের শব্দাবলী,
এবং এইসব হেফজ
করতে করতে,
একই সাথে আনন্দ এবং বিষাদের
চাতুরীপূর্ণ প্রচ্ছদপটে;
সমস্তটাই হয়ে ওঠে বিভ্রম এবং বিভ্রম ।
তুমুল প্রচেষ্টার পরও
অন্তর্গত অনুভবে অনুবাদককে ছেড়ে যেতে
পারেনা;
সারল্যমথিতা ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




