শ্বাপদ অরণ্য সমাগমে বৃক্ষসকল স্থির
হুংকারে ডংকা ঈষাণের দ্রিমি দ্রিমি ঠা ঠা
বৃন্তচু্যত পত্র-পল্লব মাধ্যাকর্ষণে কাঁপে ঝির ঝির
অরণ্য থেকে অরণ্যে বহে অদৃশ্য বহতা।
সাগরদিনের ভিজে হাওয়া সঞ্চয়ী শাখা-হস্তবহুল
যতনে যাতনে আগাছা শোষণে খর-তাপে ক্ষয়রোগ
বাদল-বজ্রে শংকিত রুগী কুঞ্চিত পেশীবল
শক্তি আগমনী, রক্ত সিঞ্চনী পদাবলী অপ্রয়োগ।
যুঝিবার বল নেই, অবিচল উচ্চে আস্ফালন
সমীরণ সাথে সখ্যতা নেই ভিক্ষা ঝুটিবে প্রাণ,
মৃত্তিকা তলে অদূর প্রোত্থিত বিশ্বাস, প্রতুলন
শূন্যে-গর্ভে ছিন্ন সমূল রুধিবে কে এই বান?
মহীরূহ সদা শান্ত-শ্যামল দীপ্ত পত্র-ডাল
আদির গভীরে সুপ্ত সুদৃঢ় পরিচয় মহামূল
ছায়ায়-মায়ায় লালিছে-সেবিছে বাগিচার শতদল
ভূবনে পবনে অনন্তদিনে ফোটায় যে সুখ-ফুল।
04.06.2006
হারাতুশ্ শারকীইয়্যাহ্, মদীনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



